State

অস্বস্তিকর গরম থেকে মুক্তির ইঙ্গিত, বৃষ্টির আসছে, কবে কোথায় বৃষ্টি, পাওয়া গেল পূর্বাভাস

টানা কয়েকদিন ধরেই অস্বস্তিকর গরমে নাজেহাল বাংলা। অসহ্য এই পরিস্থিতি থেকে মুক্তির পূর্বাভাস পাওয়া গেল। বাংলা জুড়ে আসছে বৃষ্টি।

বেশ কয়েকদিন ধরেই টানা গরমে নাজেহাল অবস্থা বাংলার। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দহন জ্বালা ক্রমশ মাথাচাড়া দিতে দিতে এখন অসহ্য হয়ে উঠেছে। তার সঙ্গে গলদঘর্ম অবস্থা। পশ্চিমের জেলাগুলিতে গরম আরও ভয়ংকর চেহারা নিয়েছে।

এমন টানা গরম থেকে রেহাই দিতে পারে বৃষ্টি। আবার কবে ঝড় বৃষ্টি হবে? এ প্রশ্ন এখন প্রায় সকলের মুখে। অবশেষে সেই পরিস্থিতি তৈরি হল। দক্ষিণবঙ্গের সব জেলায় শনিবার থেকে বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে।

তবে তার আগে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে শুক্রবার থেকেই। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে।

ফলে চলতি সপ্তাহের শেষে এই গরম থেকে মুক্তি এবং বেশ আরামদায়ক আবহাওয়া পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। তবে তার আগে এখন গরম চলবে। পশ্চিমের দিকের জেলাগুলিতে স্বাভাবিকের চেয়ে বেশি গরম থাকবে।

দক্ষিণবঙ্গে যখন সপ্তাহ শেষে ঝড়বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে, তখন উত্তরবঙ্গের পরিস্থিতিটা একটু অন্যরকম। পূর্বাভাসও তাই আলাদা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এই ৩ জেলায় টানা ঝড়বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। অন্যদিকে বাকি জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে আবহাওয়া বদলে সেখানে বৃষ্টি নামবে।

শুক্রবার থেকে ঝড়বৃষ্টির দাপট বাড়বে। ফলে সেখানেও সপ্তাহ শেষটা বৃষ্টিতেই কাটতে চলেছে। তাই আপাতত গরম সহ্য করতে হলেও সপ্তাহ শেষে বাংলা জুড়েই ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। যা এই দহন জ্বালা থেকে মানুষকে কিছুটা হলেও মুক্তি দেবে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *