State

বোমা বাঁধতে গিয়ে মৃত ৩

West Bengal Newsবোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল ৩ জনের। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বিন্দাপুর গ্রামে। বিস্ফোরণের জেরে আরও তিনজন গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে পুলিশ শতাধিক তাজা বোমা উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বোমা তৈরির কাঁচামাল।

পুলিশের প্রাথমিক অনুমান আসন্ন নির্বাচনে অশান্তি ছড়াতেই বোমাগুলি বাঁধা হচ্ছিল। মৃতদের সকলেরই বয়স ৩০ এর মধ্যে। এদের দু’জনের নাম মিনার শেখ ও বসির শেখ। তৃতীয় জনের পরিচয় জানতে পারেনি পুলিশ। বিন্দাপুরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *