State

গোর্খাল্যান্ডের দাবিতে মাদারিহাটে রিলে অনশনে মোর্চা

দার্জিলিংয়ের মাদারিহাটে এবার গোর্খাল্যান্ডের দাবিতে অনশনে বসল মোর্চা। মোর্চা সমর্থকেরা এদিন থেকে রিলে অনশন শুরু করলেন। অনশনের পথে যে তাঁরা যাবেন তা আগেই জানিয়েছিলেন মোর্চা নেতৃত্ব। এদিন সেই ঘোষণার বাস্তব রূপায়ণ চোখে পড়ল। অস্থায়ী প্যান্ডেল বেঁধে চারদিকে পোস্টার সেঁটে মোর্চা সমর্থকেরা এখানে অনশনে অংশ নিয়েছেন। রিলে পদ্ধতিতে একটানা এই অনশন চলবে বলে জানিয়েছেন অনশনে অংশগ্রহণকারীরা।

এদিকে পাহাড়ে অগ্নিসংযোগের চেনা পথে হাঁটা থেকে এদিনও বিরত থাকেননি না মোর্চা সমর্থকেরা। এদিনও মিরিকের গাড়িধূড়ায় বন দফতরের একটি আবাসন পুড়িয়ে দিয়েছেন তাঁরা। অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কার্শিয়ংয়ের সিটংয়েও।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *