Let’s Go

একমাত্র মন্দির যা দিনে ২ বার জলের তলায় চলে যায়, জল সরলে তবেই মন্দিরে প্রবেশ সম্ভব

ভারতের একমাত্র শিবমন্দির যেখানে একটি মন্দির দিনে ২ বার জলের তলায় চলে যায়। আবার জেগে ওঠে। যখন জেগে ওঠে তখনই সেখানে ভক্তরা প্রবেশ করতে পারেন।

ভারতে এমন মন্দির আর নেই যেখানে শিবলিঙ্গ প্রতিদিন ২ বার করে জলের তলায় চলে যায়। মন্দিরটি জোয়ারের সময় জলের তলায় হারিয়ে যায়। আবার যখন ভাটা হয় তখন সেটি জেগে ওঠে। সেই সময় ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারেন। পুজো দেন।

এখানে রয়েছে স্বয়ম্ভূ শিবলিঙ্গ। যা ৪ ফুটের মত উঁচু। মন্দিরটি রয়েছে উপকূলীয় গ্রাম কাভি কাম্বোই-তে। এখানে প্রতিদিন একই ঘটনা ঘটে চলে। জোয়ার এলে আরবসাগরের জলের তলায় হারিয়ে যায় মন্দির। কিছু ক্ষেত্রে মন্দিরের মাথাটুকু কেবল দেখা যায়।

মন্দিরে থাকা শিবলিঙ্গ প্রতিদিন ২ বার জলের তলায় চলে যায়। তাই ভক্তদের অপেক্ষায় থাকতে হয় কখন ভাটা হবে। তখনই ফের মন্দির জেগে উঠবে। এই মন্দিরে তাই ভক্তরা আসার আগে জেনে নেন কখন জোয়ার এবং কখন ভাটা।

অন্য মন্দিরে যেমন শিবলিঙ্গে দুধ ঢালার প্রচলন রয়েছে, এখানে কিন্তু তা নয়। এখানে শিবলিঙ্গে ঢালা হয় তেল। গুজরাটের ভারুচ জেলায় অবস্থিত এই মন্দিরটি বিখ্যাত স্তম্ভেশ্বর মহাদেব মন্দির নামে।‌

স্কন্দ পুরাণে এ মন্দিরের উল্লেখ পাওয়া যায়। পুরাণ মতে, কার্তিক তারকাসুরকে বধ করার পর এই দেবস্থানের প্রতিষ্ঠা করেন। ভারতে বহু শিবমন্দির রয়েছে। তবে স্তম্ভেশ্বর মহাদেবের মন্দির আলাদা করে পরিচিত তার এই জলের তলায় প্রতিদিন হারিয়ে যাওয়ার জন্য।

Show Full Article