State

ভাঙড়ে কংগ্রেসের শান্তি মিছিল

ভাঙড়ে শান্তি ফেরানোর দাবিতে এদিন সেখানে শান্তি মিছিল করল কংগ্রেস। মিছিলের নেতৃত্ব দেন অধীর চৌধুরী সহ প্রদেশ কংগ্রেসের নেতারা। চাঁপাগাছি মোড় থেকে শ্যামনগর পর্যন্ত মিছিল করেন তাঁরা। অধীর চৌধুরীর দাবি, ভাঙড়ের অনেক জায়গা এখনও অশান্ত। ত্রাস সৃষ্টি করে রাখা হয়েছে অনেক জায়গায়। সেখানে শান্তি ফেরাতে হবে। এদিকে ভাঙড়ে পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে রক্তক্ষয়ী প্রতিবাদ আন্দোলনের দিন গুলিতে ২ জনের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি করেছেন অধীরবাবু। তাঁর দাবি, হাইকোর্টের একজন বিচারপতির তত্ত্বাবধানে ঘটনার সিবিআই তদন্ত করতে হবে। এদিন কংগ্রেসের মিছিলে পা মেলান স্থানীয় অনেকে।

 

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *