State

ফের নদিয়ার যুগলকিশোর স্কুলে চুরি

ফের নদিয়ার ধানতলার যুগলকিশোর শিক্ষায়ত হাইস্কুলে চুরি। সূত্রের খবর, রবিবার রাতে চোরেরা স্কুলের দরজা ভেঙে ঢুকে ৮টি ঘর তছনছ করে। স্কুলের কম্পিউটার, কেমিক্যাল ল্যাবের অনেক দামী জিনিস চুরি করে নিয়ে যায় তারা। চুরি যায় স্কুলের আরও সম্পত্তিও। সব মিলিয়ে যার মূল্য লক্ষাধিক টাকা। গতবছরও ঠিক একইভাবে এই স্কুলে রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটেছিল। স্কুলের তরফে পুলিশে অভিযোগ জানানো হলেও সেই ঘটনায় গত এক বছরে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারপর ফের সেই স্কুলেই চুরির ঘটনায় পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠে গেছে।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *