State

দ্বিতীয় দফাতেও রেকর্ড ভোট, রাজ্যে ভোট মিটল শান্তিতেই

প্রথম দফায় পশ্চিমবঙ্গে রেকর্ড ভোটের পর দ্বিতীয় দফাতেও রেকর্ড ভোট পড়ল। ছোটখাটো কিছু ঘটনা ছাড়া এ রাজ্যে ভোট মিটেছে শান্তিপূর্ণভাবেই।

২ দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত। এবার অপেক্ষা ৪ মে-র। ভোটের ফলাফলের দিকে চেয়ে রাজ্যবাসী থেকে দেশবাসী সকলেই। বুধবার দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ পর্বে এ রাজ্যে ১৪২টি আসনে ভোট হয়।

এদিন সকাল থেকে বিকেল, ভোট হয়েছে শান্তিপূর্ণভাবেই। ভোটগ্রহণ ১ ঘণ্টা বাকি থাকতেই বিকেল ৫টায় ৯০ শতাংশ পার করে যায় ভোটদান। যা অবশ্যই রেকর্ড।

সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৯১.৩১ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। অন্যদিকে সবচেয়ে কম ভোটগ্রহণ হয়েছে কলকাতা দক্ষিণে। সব মিলিয়ে এই বিধানসভা নির্বাচনে ভোটের হার ৯২.৮৫ শতাংশ।

এদিন ছোটখাটো ঘটনা বাদ দিয়ে ভোট হয়েছে শান্তিপূর্ণভাবেই। ভবানীপুর কেন্দ্রের একটি বুথে জমায়েত ঘিরে পুলিশের মৃদু লাঠিচার্জ হয়। উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় হাওড়ার কয়েকটি বুথে। ইভিএম-এ টেপ লাগানোর অভিযোগও উঠেছে ১টি বুথে।

বাসন্তীতে প্রার্থীর গাড়ি ভাঙচুর থেকে কয়েক জায়গায় এজেন্টকে বসতে দেওয়া নিয়ে ঝগড়ার পরিস্থিতি সৃষ্টি হয়। বরানগর কেন্দ্রে ২ বিএলও-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী।

ধাক্কাধাক্কি, কথা কাটাকাটি বাদ দিলে এদিন ভোট মিটেছে শান্তিতেই। রাজ্যে এত ভোটদান এর আগে দেখা যায়নি। এবার ২ দফা মিলিয়ে যে ভোট পড়েছে তা নজর কাড়া। সারা দেশেও পশ্চিমবঙ্গের ভোটের হার নজর কেড়ে নিয়েছে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *