ফেঁপে উঠছে সমুদ্রের জলস্তর, চিন্তায় স্থলভাগের মানুষ, কোথায় তা জানাল ডব্লিউএমও
সমুদ্রে তাপপ্রবাহ চলছে। ক্রমশ ভয়ংকর চেহারা নিচ্ছে। ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জলস্তর। কোথায় এমন পরিস্থিতি। জানাল বিশ্ব আবহাওয়া সংস্থা।
সমুদ্রের জলে ক্রমে তাপপ্রবাহ বাড়ছে। যা সমুদ্রের বাস্তুতন্ত্রকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। জলের প্রাণ আশঙ্কার মুখে পড়েছে। উত্তাপ বৃদ্ধির জেরে ক্রমে ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জলস্তর। যা অনেক নিচু দ্বীপের মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে।
সেই সঙ্গে সেখানকার অর্থনীতি খাদের কিনারায় গিয়ে ঠেকেছে। কোথায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে? ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন বা ডব্লিউএমও একটি রিপোর্টে জানিয়েছে এমন পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।
যেখানে বড় চিন্তা হয়ে উঠেছে বাড়তে থাকা সামুদ্রিক তাপপ্রবাহ। যা ২০২৫ সালকে দ্বিতীয় উষ্ণতম বছরের তকমা দিয়েছে। প্রশান্ত মহাসাগরের জলের উত্তাপ বৃদ্ধি বিশ্বের জন্য চিন্তার কারণ হয়ে উঠছে।
সাউথ ইস্ট এশিয়া মেরিন হিটওয়েভস সার্ভিসেস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে সিঙ্গাপুরে। সেখানেই দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই জল ফেঁপে ওঠা ও জলের উত্তাপ বৃদ্ধি নিয়ে রিপোর্ট পেশ করা হয়েছে। জলে দীর্ঘমেয়াদি উত্তাপ বৃদ্ধির প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলেও রিপোর্টে জানানো হয়েছে।
২০২৫ সালে প্রশান্ত মহাসাগরের জলের উপরিভাগে ৭০০ মিটার পর্যন্ত উত্তাপ বৃদ্ধি পায়। যা স্পষ্ট রেকর্ড হয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়া, দক্ষিণ তাসমান সাগর, ফিলিপিন্স ও হাওয়াইয়ের মধ্যেকার প্রশান্ত মহাসাগরীয় জলভাগ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের দক্ষিণ ভাগে।
এটা ওই অঞ্চলের সমুদ্র লাগোয়া নিচু জায়গাগুলির বাসিন্দাদের জন্য চিন্তার কারণ হয়েছে। সমুদ্রের জল বাড়তে থাকলে তা যে প্রথম তাঁদেরই বসবাস অনিশ্চিত করবে তা বুঝতে পারছেন এই এলাকাগুলির মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













