SciTech

এল নিনোর প্রভাব ২০২৭ সালেও থাকবে কিনা জানিয়ে দিলেন বিজ্ঞানীরা

এল নিনোর প্রভাব পড়তে শুরু করেছে। গরম বাড়ছে। যা বিশ্বের বড় অংশেই প্রভাব ফেলবে। কিন্তু তা কি ২০২৭ সালেও প্রভাব ফেলবে, তার উত্তর দিলেন বিজ্ঞানীরা।

এল নিনো এমন এক আবহাওয়া জনিত প্রভাব যা থেকে বিশ্বের একটা বড় অংশ মুক্তি পায়না। ভারতও তার প্রভাবে জর্জরিত হয়। গরম বাড়ে। কমে যায় বৃষ্টির পরিমাণ। বাংলায় বর্ষা প্রবেশের পর দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির প্রায় দেখাই নেই। বরং একটা ভ্যাপসা অস্বস্তিকর গরমে গলদঘর্ম অবস্থা হচ্ছে সাধারণ মানুষের।

দেশজুড়েই এবার বর্ষা কম হবে বলে জানিয়ে রেখেছেন আবহবিদেরা। এদিকে প্রশান্ত মহাসাগরের জলস্তরের উত্তাপ বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন এল নিনো তার প্রভাব বিস্তার শুরু করেছে। ক্রমে তা বাড়বে। এবার এমন পর্যায়ে এল নিনো পরিস্থিতি পৌঁছে যেতে পারে যা রেকর্ড গরমের কারণ হবে।

এখন প্রশ্ন হল এল নিনো কি এ বছরই তার প্রকোপে সাধারণ মানুষকে বিপর্যস্ত করবে, না কি ২০২৭ সালেও তার প্রভাব থাকবে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, এল নিনোর প্রভাব ২০২৭ সালেও থাকবে। আর দস্তুরমত থাকবে।

এবার এল নিনো তার নিজের রেকর্ডই ভেঙে দিতে পারে। এল নিনো ২০২৭ সালে বিশ্বের আবহাওয়ার চেনা রূপে বদল আনতে পারে। এতটাই প্রভাব পড়বে। চলতি বছরের শেষ এবং নতুন বছরের শুরুতে এল নিনো তার উত্তাপ সবচেয়ে বাড়াতে পারে। যার প্রভাব পড়বে বিশ্বের আবহাওয়ায়। গরম চরমে উঠবে।

এল নিনোর প্রভাবে কোথাও খরা পরিস্থিতি চরমে উঠবে, তো কোথাও ভয়ংকর বন্যা হবে। সমুদ্রেও তাপপ্রবাহ চলবে। প্রবাল প্রাচীরের ওপর এল নিনো বিরূপ প্রভাব ফেলবে। এখন দেখার যে কি অপেক্ষা করছে বিশ্ববাসীর জন্য।

Show Full Article