State

গরম কবে কমবে, কতটা কমবে, বৃষ্টি কেমন হবে, পূর্বাভাস দিল হাওয়া অফিস

এ রাজ্যে অসহ্য অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ। কবে থেকে এই গরম কমবে। কতটাই বা কমবে। তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

চড়া রোদ যে রয়েছে এমনটা নয়। কিন্তু গরম অসহ্য এবং অস্বস্তিকর। ভ্যাপসা গরমে রাস্তায় বার হলে ঘামে ভিজছে শরীর। অনেকে অসুস্থও হয়ে পড়ছেন। আকাশে আবার আলতো মেঘের আনাগোনা রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে এই অবস্থার কিছুটা পরিবর্তন আসন্ন।

হাওয়া অফিসের পূর্বাভাস রাজ্য জুড়েই দিনের পারদে আগামী ২ দিনে তেমন কোনও পরিবর্তন হবেনা। ফলে যেমনকার গরম তেমনটাই সহ্য করতে হবে। তারপর থেকে ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি কমবে পারদ। রাজ্য জুড়েই তাই আগামী ২ দিন ভ্যাপসা গরম আর ঘাম থেকে নিস্তার নেই মানুষের।

উত্তরবঙ্গের সব জেলাতেই চলতি সপ্তাহে টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব সেখানে ক্রমশ প্রকট হবে। ফলে বৃষ্টি চলবে। বৃহস্পতিবারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। বাকি উত্তরবঙ্গের সব জেলায় পুরো সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টি চলবে। জারি হয়েছে হলুদ সতর্কতা।

অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়েই আগামী ২ দিনে ভাল ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে। বৃহস্পতিবার হুগলি, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং ২ বর্ধমানের জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। সেখানে ঝড় বৃষ্টির প্রকোপ বেশি হবে। অন্য জেলাগুলিতে তুলনায় কম।

শুক্রবার পর্যন্ত সব জেলায় ঝড় বৃষ্টি হবে। এরপর কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও হুগলি বাদে অন্য জেলাগুলিতে ভাল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Show Full Article