বাংলার পাশে ২০৪ বছর পর দেখা পাওয়া গেল এক উদ্ভিদের, সঙ্গে ২টি নতুন মাছ
২০৪ বছর এ উদ্ভিদের কোনও অস্তিত্বের নিদর্শন পাননি গবেষকেরা। অবশেষে ২০৪ বছর পর তেমনই এক উদ্ভিদের দেখা পাওয়া গেল বাংলার কাছের জঙ্গলে।
২০৪ বছর, ২টি শতাব্দী। কম কথা নয়। ২ শতাব্দী পর অবশেষে তার দেখা পাওয়া গেল। জঙ্গলে গুল্ম জাতীয় এই উদ্ভিদের দেখা পাওয়া গেল ২০৪ বছর পর।
এতদিনেও এই গুল্মের দেখা পাওয়া যায়নি। ক্রমশ এসব হারিয়ে যাওয়া উদ্ভিদের খোঁজ শুরু হয়েছে। যার মধ্যে এই গুল্মটির দেখা মিলল অসমের জঙ্গলে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, এ গুল্ম হয়তো ছিল। কিন্তু তা নজরে পড়েনি এতদিনে। যে গুল্মটির দেখা পাওয়া গেছে সেটির নাম আর্দিসিয়া কোলোরাতা। কিন্তু এই গুল্ম যদি থেকেই থাকবে তাহলে তা বিশেষজ্ঞদের এত বছরেও নজরে পড়ল না কেন?
বিশেষজ্ঞেরা মনে করছেন গুল্মটি যেখানে পাওয়া যেত, যে পরিবেশে পাওয়া যেত, সেখান থেকে তা হারিয়ে যায়। এখন তা নতুন জায়গা খুঁজে নিয়েছে।
অসমে উদ্ভিদ ও প্রাণি বৈচিত্র্যের খোঁজ করতে গিয়ে এর আগেও নতুন প্রাণির সন্ধান পাওয়া গেছে। এবার সেই তালিকায় যুক্ত হল ২টি মাছ। অসমের গোয়ালপাড়ায় একটি কুয়োর মধ্যে ২টি নতুন মাছের সন্ধান পাওয়া গেছে। এমন মাছ যে ভূগর্ভে ছিল তা জানা ছিলনা এতদিন।

গিটচাক নাকানা এবং রাকথামিচথিস আনচি নামের এই ২টি মাছ দেশের প্রাণি বৈচিত্র্যে অভিনবত্ব আনল। প্রসঙ্গত নদী, খাল, বিলের মাছ নিয়ে যতটা চর্চা হয়, ভূগর্ভের মাছ নিয়ে সে চর্চা হয়না। এবার কুয়োর মধ্যে পাওয়া ২টি নতুন মাছের খোঁজ সেই চর্চায় কিছুটা জোয়ার আনল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











