২০২৬ থেকে ২০৩০-এর মধ্যে গরম অন্য মাত্রা ছোঁবে, এরমধ্যে ১টা বছর হারাবে ২০২৪-কে
বিশ্বজুড়ে যে ভয়ংকর উত্তাপ ছড়াচ্ছে তার চেহারা ২০২৬ থেকে ২০৩০-এর মধ্যে আরও ভয়ংকর হতে চলেছে। এমনই বলছে একটি রিপোর্ট।
২০২৪ সালে বিশ্বজুড়ে যে গরম পড়েছিল তাকে এখনও পর্যন্ত গরমের সর্বোচ্চ মাত্রার রেকর্ড হিসাবে ধরা হয়। কিন্তু একটি রিপোর্ট বলছে ২০২৪-এর গরমও কিছু নয়। তাকেও ছাপিয়ে যাবে ২০২৬ সাল থেকে ২০৩০ সালের মধ্যে যে কোনও একটি বছরের তাপমাত্রা। যা বিশ্বকে গরমের এক অন্য মাত্রা ছুঁয়ে দেখাবে।
২০২৬ সাল থেকে ২০৩০ সাল, এই ৫ বছরে পৃথিবী গরমের তাণ্ডব দেখতে চলেছে বলেই দাবি করা হয়েছে ওয়ার্ল্ড মেটিরিওলজিক্যাল অর্গানাইজেশন-এর রিপোর্টে।
১৮৫০ থেকে ১৯০০-এর মধ্যে যে তাপমাত্রা ছিল তার থেকে এই ৫ বছরের মধ্যে যে কোনও একটি বছর এমন হবে যা ১.৫ ডিগ্রি বেশি তাপমাত্রার সাক্ষী হবে। অবশ্যই তা একটা নতুন গরমের রেকর্ড গড়বে সন্দেহ নেই।
২০২৬ সালে এল নিনো ফিরছে। ফলে গরম বাড়তে থাকবে। এই এল নিনো প্রভাব ২০২৭-এও বজায় থাকবে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন বিশ্বজুড়ে ২০২৭ সাল এক অতি ভয়ংকর গরম নিয়ে হাজির হতে চলেছে।
বিজ্ঞানীরা এটাও জানাচ্ছেন, ১.৫ ডিগ্রি পারদ চড়ার মানে বিশ্বজুড়ে এক অতি চরম আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হওয়া। যা বিশ্ববাসীকে আবহাওয়া জনিত চরম পরিস্থিতির সম্মুখীন করবে।
কাম্য না হলেও, ২০২৭ এবং ২০২৮ সালে গরম মানুষ সহ প্রাণিজগতের জন্য কি ডেকে আনতে চলেছে তা পরিস্কার না হলেও খুব একটা সুখের হবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











