SciTech

ডাইনোসরের পায়খানা থেকে পাওয়া বিশেষ নমুনা জানাল প্রাচীন পাখিদের কথা

৬ কোটি ৬০ লক্ষ বছর আগে পাখিরা কেমন ছিল সেকথা খুব কমই জানা। এবার তার এক অসামান্য নমুনা উপহার দিল সে সময়ের ডাইনোসরের পায়খানা।

ডাইনোসর নিয়ে নিরন্তর কাজ চলছে। ডাইনোসর বিশেষজ্ঞেরা নানা পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। ডাইনোসরের জীবাশ্মের খোঁজ থেমে নেই। এভাবেই মার্কিন মুলুকের মন্টানাতে পাওয়া যায় একটি জীবাশ্ম। তবে সেটা কোনও ডাইনোসরের ছিলনা। ছিল ডাইনোসরের পায়খানার।

ডাইনোসরটি টিরেক্স প্রজাতির বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। সেই পায়খানার জীবাশ্ম পরীক্ষা করতে গিয়ে তার মধ্যে থেকে এমন একটি জিনিস পাওয়া যায় যা বিজ্ঞানীদের খুশির কারণ হয়েছে।

ওই ডাইনোসরের পায়খানার মধ্যে বিজ্ঞানীরা একটি পাখির পালক খুঁজে পেয়েছেন। এতদিনে অনেক জায়গায় ডাইনোসর যুগের পাখির জীবাশ্ম পাওয়া গেছে। সেসব পরীক্ষাও করেছেন গবেষকেরা। কিন্তু সে সময়ের একটি পাখির পালক এক যুগান্তকারী প্রাপ্তি বলেই মনে করছেন তাঁরা। কারণ এমন পালক এর আগে পাওয়া যায়নি।

পাখিরা হল ডাইনোসরেরই উত্তরসূরি, এমনই মনে করা হয়। কিন্তু সব পাখি রইল না। হারিয়ে গেল। কেবল কিছু পাখি রয়ে গেল। কেন এমনটা হয়েছিল? কীভাবে পাখিরা হয়ে উঠল ডাইনোসরদের বংশধর? তারই উত্তর খোঁজার চেষ্টা দীর্ঘদিন ধরে চলে আসছে।

এই ডাইনোসর যুগের পাখির পালক সে উত্তর দিতে পারবে বলেই মনে করছেন গবেষকেরা। প্রসঙ্গত ডাইনোসরটি সে সময় একটি পাখি খেয়ে নিয়েছিল। যার একটি সম্পূর্ণ পালক তার পায়খানার সঙ্গে বেরিয়ে আসে। আর তা সময়ের হাত ধরে জীবাশ্মে পরিণত হয়। জীবাশ্মে পাখির পালকটি অত্যন্ত সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।

Show Full Article