তর সইল না যুবক যুবতীর, ভরদুপুরে নাগরদোলায় সকলের সামনেই ঘনিষ্ঠ হলেন ২ জন, উঠল ছবি
বিশাল অনুষ্ঠান চলছে। সেখানেই রয়েছে একটি নাগরদোলা। তাতে অনেকে উঠছেন। এক যুবক যুবতীও সেখানে ওঠেন। তারপর শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়ে যান। যার ছবি তোলেন অনেকে।
মেলা বা কোনও উৎসবকে কেন্দ্র করে মানুষ কোথাও একত্র হলে সেখানে তাঁদের বিনোদনের নানা হাতছানি থাকে। নাগরদোলা হয়তো তারমধ্যে অন্যতম এক পুরনো বিনোদন।
সেই নাগরদোলায় অনেকেই উঠছিলেন একটি গানের অনুষ্ঠানে। অনুষ্ঠানকে সামনে রেখে সেখানে কার্যত মেলার মত আয়োজন হয়েছিল। সেখানেই দেখা হয়েছিল ২ জনের।
যুবক পেশায় ইঞ্জিনিয়ার। তাঁর সঙ্গে এক তরুণীর দেখা হয় ডাউনলোড নামে ওই অনুষ্ঠানে। বেশ কিছুটা সময় কাটান তাঁরা। আলাপ পরিচয় হয়। ঘনিষ্ঠতা বাড়ে। তারপর ভরদুপুরে তাঁরা ওঠেন একটি ফেরিজ হুইলে।
ফেরিজ হুইল অর্থাৎ নাগরদোলা। সেখানে দিনদুপুরে সকলের সামনে দৈহিক মিলনে মেতে ওঠেন তাঁরা। যা দেখে প্রাথমিকভাবে তাজ্জব হয়ে যান সকলে।
এমন জনবহুল মেলায় একটি নাগরদোলায় এভাবে সকলের সামনে কেউ যে এ কাণ্ড করতে পারেন তা অনেকের বিশ্বাসই হচ্ছিল না। অনেকে সে দৃশ্য ক্যামেরাবন্দিও করতে থাকেন। তবে ওই ২ জনের কোনও হুঁশ ছিলনা। তাঁরা নিজেদের মত দৈহিক মিলন চালিয়ে যেতে থাকেন।
এরপর কয়েকদিন কেটে যায়। একদিন ওই যুবকের কাছে তাঁর বসের ফোন আসে। বসের ফোন ধরার পর ওপার থেকে তাঁর বস জানান, ইন্টারনেটে ওই যুবক ও তরুণীর মিলন দৃশ্য ছড়িয়ে পড়েছে।
এটা জানার পর ওই যুবক জানতে পারেন যে তাঁর সেই ছবি ভাইরাল হয়েছে। জনবহুল জায়গায় এমন কাণ্ড ঘটানোয় ওই যুবককে মোটা টাকার জরিমানাও গুনতে হয়েছে। ঘটনাটি ঘটেছে ব্রিটেনে।











