World

বন্ধুদের চাপে অনিচ্ছুক সিদ্ধান্ত, রাতারাতি ১০ কোটি টাকার মালিক ভারতীয় গাড়ি চালক

বন্ধুরা ছাড়ার পাত্র নয়। তাই না চেয়েও বন্ধুদের চাপে তাঁকে সিদ্ধান্তটা নিতে হয়। যা তাঁকে রাতারাতি ১০ কোটি টাকার মালিক করে দিল।

এখন নিশ্চয় তাঁর মনে হচ্ছে সেদিন যদি বন্ধুরা চাপ না দিতেন তাহলে তাঁর ১০ কোটি টাকার মালিক হওয়া হয়তো হতনা। এ কাহিনি শারজা শহরের গাড়ি চালক এক ভারতীয়ের।

তিনি শারজায় গাড়ি চালান। গাড়ি চালিয়ে যা পান তার থেকে কিছু টাকা প্রতি মাসে সরিয়ে রেখে তিনি লটারির টিকিট কাটেন। এটা নিয়ে যত অশান্তি।

কারণ তাঁর স্ত্রী তাঁকে বারবার বলেন ওই টাকাটা লটারির টিকিট কেটে না নষ্ট করে সেটা পারিবারিক প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে। কিন্তু ওই ব্যক্তি টিকিট কেটে যেতেন।

হালে তিনি ভারতে আসেন। আসার আগে তাঁকে তাঁর বন্ধুরা চাপ দেন একটা লটারির টিকিট কাটার জন্য। যা তাঁরাও কেটেছেন। মাসের যে টাকা লটারির টিকিট কাটার জন্য ভিবীশ পাল্লিয়ালি নামে ওই ব্যক্তির আলাদা করা থাকে সেটা শেষ গিয়েছিল।

তাই তিনি বন্ধুদের জানান তাঁর পক্ষে এখন আর টিকিট কাটা সম্ভব নয়। কিন্তু বন্ধুরা নাছোড়। বন্ধুদের মন রাখতে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে অনলাইনে একটি টিকিট কেটে নেন ভিবীশ।

সেই টিকিটই তাঁর জীবন বদলে দিল। তিনি জিতে নিলেন ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকার মত। অনিচ্ছা সত্ত্বেও বন্ধুদের মন রাখতে কেনা টিকিট যে তাঁর এভাবে জীবন বদলে দেবে তা ভাবতেও পারেননি ভিবীশ। এই জ্যাকপট জেতার পর এবার ভারতে ফিরে আসতে চান তিনি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *