World

তালিবান হানায় মৃত ১৪ জন সেনা, অপহৃত ২০ সেনা আধিকারিক

রাতের অন্ধকারে সেনা ক্যাম্পে আঘাত হানল শতাধিক তালিবান জঙ্গি। চারদিক থেকে তারা সেনা ক্যাম্পের ওপর ঝাঁপিয়ে পড়ে। কার্যত এমন বিশাল সংখ্যক তালিবান জঙ্গির আক্রমণে দিশেহারা হয়ে পড়েন আফগান সেনারা। কিছু বুঝে ওঠার আগেই তালিবানদের ছোঁড়া গুলিতে ১৪ জন সেনার মৃত্যু হয়। বেশ কয়েকজন আহত। ২০ জন সেনা আধিকারিককে অপহরণ করে জঙ্গিরা। সঙ্গে নিয়ে গেছে সেনা ক্যাম্পে থাকা প্রচুর আগ্নেয়াস্ত্র।

ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের হেরাট প্রদেশের চেশমা এলাকায়। সেনা ক্যাম্পটি কার্যত তালিবান হানায় তছনছ হয়ে গেছে। অন্যদিকে রাতের পর সকালে কান্দাহারে একটি পুলিশ চেকপোস্টে আক্রমণ হানে তালিবান জঙ্গিরা। তাদের রুখতে পাল্টা গুলি চালায় পুলিশ। গুলি যুদ্ধে ১ আফগান পুলিশ ও ২ তালিবান জঙ্গির মৃত্যু হয়।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *