Business

রেপো রেট অপরিবর্তিতই রাখল রিজার্ভ ব্যাঙ্ক

প্রতিবারই রেপো রেট কী হবে তা নিয়ে একটা টানটান উত্তেজনা কাজ করে। এবারও তাই হয়েছিল। তবে সব জল্পনায় জল ঢেলে এবারও রেপো রেট অপরিবর্তিতই রাখল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে ৬.৫-এই আটকে রইল রেপো রেট। মুদ্রাস্ফীতির আশঙ্কাকে সামনে রেখেই রেপো রেটে হাত দিলনা রিজার্ভ ব্যাঙ্কের মানিটরি পলিসি কমিটি।

অন্যদিকে রিভার্স রেপো রেটেও কোনও পরিবর্তন আনেনি কেন্দ্রীয় ব্যাঙ্ক। এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের নেতৃত্বে ৬ সদস্যের মানিটরি পলিসি কমিটি সংখ্যা গরিষ্ঠের ভোটে এই সিদ্ধান্ত গ্রহণ করে।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *