World

শ্যুটিংয়ে আহত প্রিয়াঙ্কা হাত মেলালেন মিশেল ওবামার সঙ্গে!

টেলি ড্রামা কোয়ান্টিকো-র শ্যুটিং চলাকালীন স্টান্ট দিতে গিয়ে পা হড়কে আহত হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিউ ইয়র্কে শ্যুটিং চলাকালীন তিনি হড়কে পড়ে মাথায় আঘাত পান।

দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবশ্য প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। ফলে আগামী সপ্তাহে ফের তিনি শ্যুটিংয়ে যোগ দেবেন বলে জানতে পারা গেছে।

এই খবর প্রিয়াঙ্কার ফ্যানদের দুঃখিত করলেও পাশাপাশি আর একটি খবর তাঁদের সব দুঃখ মুছে দিতে পারে। গত মে মাসে হোয়াইট হাউসে একটি ডিনারে নিমন্ত্রিত প্রিয়াঙ্কার সঙ্গে কথা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রপতি বারাক ওবামার। সেখানে মিশেল ওবামা তাঁকে নারী শিক্ষার বিকাশ নিয়ে উদ্যোগে হাত মেলানোর আহ্বান জানান।

সূত্রের খবর, এবার সেই আহ্বান সত্যি হতে চলেছে। সত্যিই হাত মেলাতে চলেছেন প্রিয়াঙ্কা ও হোয়াইট হাউস ছাড়তে চলা মিশেল ওবামা। মিশেল ওবামার সঙ্গে হাত মিলিয়ে কাজ করার সুযোগ পাওয়া তাঁর কাছে অত্যন্ত গর্বের বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *