National

৪৫ বছরে এই প্রথম মে মাসে গড়াবে ভারতের এই বিখ্যাত ট্রেনের চাকা

৪৫ বছরে এই প্রথম এমনটা ঘটতে চলেছে। এই প্রথম ভারতের এই বিখ্যাত ট্রেন যাত্রী নিয়ে ছুটবে মে মাসে। এটাও একটা নতুন ইতিহাস।

১৯৮২ সাল। ভারতের বুকে চাকা গড়াল একটি একদম নতুন ভাবনার ট্রেনের। যার খ্যাতি শুধু ভারত নয়, ছড়িয়ে পড়ল বিদেশেও। বহু বিদেশি পর্যটক এই ট্রেনে সফর করার জন্য মুখিয়ে থাকতেন। আজও থাকেন।

ভাড়া অবশ্য সাধারণ মানুষের ধরাছোঁয়ার একটু বাইরে। তাতে কি! এ ট্রেনে কখনও যাত্রীর অভাব হয়নি। শুধু ট্রেনটি মে মাস এলে স্তব্ধ হয়ে বসে থাকত।

এই মাসে তার চাকা গড়াত না। এভাবেই কেটে গেছে ৪৫ বছর। অবশেষে ৪৫ বছরে এই বছর প্রথমবারের জন্য এই ট্রেন যাত্রী নিয়ে ছুটতে চলেছে।

রাজস্থানের রাজকীয় পর্যটন কেন্দ্র সহ আগ্রা ঘুরিয়ে দিল্লি, এটাই তার রুট। দিল্লি থেকে যাত্রা শুরু করে এই ট্রেন। তারপর জয়পুর, সোওয়াই মাধোপুর, চিতোরগড়, উদয়পুর, জয়সলমীর, যোধপুর, ভরতপুর হয়ে সেখান থেকে আগ্রা।

আগ্রা ঘুরিয়ে যাত্রীদের নিয়ে ট্রেন ফেরে দিল্লিতে। এখানেই সফর শেষ। ভারতে এক বিলাসবহুল পর্যটনকে সামনে রেখে তৈরি হয়েছিল এই প্যালেস অন হুইলস। ট্রেনটি তার জন্মলগ্ন থেকে কখনও মে মাসে পর্যটকদের নিয়ে বেড়াতে বার হয়নি। এবার সেই ৪৫ বছরের পুরনো রীতি ভাঙতে চলেছে।

মে মাসে এই ট্রেন কখনও যাত্রা না করার কারণ ছিল অসহ্য গরম। মে মাসে রাজস্থান, দিল্লি বা আগ্রায় প্রবল গরম থাকে। সেই সময়টা পর্যটকদের জন্য নিশ্চিন্তে বেড়ানোর অনুকূল নয়। সেকথা মাথায় রেখে প্যালেস অন হুইলস কখনও যাত্রা করেনি।

এবার সেই রীতি ভেঙে প্রথমবারের জন্য ছুটবে ট্রেনটি। মে মাসেও প্রবল পর্যটক চাহিদা মাথায় রেখে ৪৫ বছরের রীতি ভাঙছে এই বিলাসবহুল ট্রেন।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *