Feature

এই ট্রেনকে ভারতীয় রেলের রাজা বলে ডাকা হয়, নামটা খুব চেনা

সারাদিনে দেশজুড়ে বহু দূরপাল্লার ট্রেন যাত্রী নিয়ে ছুটে চলেছে। তবে তার মধ্যে একটি ট্রেনকেই ভারতীয় রেলের রাজা বলে ডাকা হয়।

ভারতের নানা প্রান্তে মানুষকে পৌঁছে চলেছে নানা দূরপাল্লার ট্রেন। এক্সপ্রেস, প্যাসেঞ্জার, মেল নানাধরনের ট্রেন রয়েছে। যেগুলি যাত্রীদের তাঁদের গন্তব্যে পৌঁছে দিয়ে চলেছে প্রতিদিন।

এত ট্রেন, তাদের এত নাম। তবে তার মধ্যে একটি ট্রেনই রাজার আসন পেয়েছে। যা ভারতীয় রেলের গর্বও। যদি মনে হয় বন্দে ভারত হতে পারে তাহলে উত্তর সঠিক নয়। বরং তার চেয়ে অনেক পুরনো একটি নাম এই রাজার আসনে বসে আছে। যে নামের ট্রেনের দেশের বিভিন্ন প্রান্তে রুট রয়েছে।

ভারতীয় রেলের রাজার আসনে বসে আছে রাজধানী এক্সপ্রেস। যে রাজধানী এক্সপ্রেসের ইতিহাস জুড়ে আছে বাংলার হাওড়া স্টেশনের সঙ্গে। রাজধানী এক্সপ্রেস প্রথম যখন চালু হয় তখন তা চালু হয়েছিল হাওড়া ও নয়াদিল্লির মধ্যে।

তারপর অবশ্য এখন অনেক শহর থেকেই নয়াদিল্লি পৌঁছতে রাজধানী এক্সপ্রেস রয়েছে। রাজধানী এক্সপ্রেস দেশের বিভিন্ন প্রথমসারির শহর থেকে দেশের রাজধানীতে পৌঁছে দেয় মানুষকে। তাই এটি রাজধানী এক্সপ্রেস। যে রাজধানী এক্সপ্রেস প্রথম চালুর পর তার গতির জন্য সেটি প্রসিদ্ধ ছিল।

দেশে এখন অনেক সেরা পরিষেবা প্রদানকারী ট্রেন রয়েছে। তাদের গতিও যথেষ্ট নজরকাড়া। রয়েছে বন্দে ভারত, তেজস, শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেসের মত নানা ট্রেন। তবে রাজধানী এক্সপ্রেস এখনও তার স্বমহিমায় উজ্জ্বল তারকার মতই ভারতীয় রেলে শাসন করে।

Show Full Article