World

পড়শি দেশে মহিলাদের জমির মালিকানা নিয়ে আশ্চর্য তথ্য সামনে এল, অবাক গোটা বিশ্ব

জমির মালিকানা যেমন পুরুষদের অধীনে থাকে, তেমনই অনেক মহিলার নিয়ন্ত্রণেও অনেক জমি থাকে। কিন্তু পড়শি দেশে মহিলাদের জমির মালিকানা নিয়ে আশ্চর্য তথ্য সামনে এল।

কোনও জমির মালিক যেমন কোনও পুরুষ হন, তেমন মহিলারাও জমির মালিক হন। সে পৈতৃক সূত্রে পেতে পারেন, তিনি কিনতে পারেন, স্বামীর থেকে পেতে পারেন, বা কেউ তাঁকে দিয়ে যেতে পারেন এবং এমন অনেক ভাবেই জমির মালিক মহিলারাও হন।

কিন্তু পড়শি দেশের ছবিটা একদম আলাদা। সেখানে মহিলাদের জমির মালিকানার প্রশ্নে ছবিটা একেবারেই সন্তোষজনক নয়। পড়শি পাকিস্তানের হিসাব বলছে সেখানে বসবাসকারী মহিলাদের মাত্র ২ শতাংশের জমির মালিকানা আছে। বাকিদের নেই। তাঁদের নিজস্ব জমি নেই। না তাঁরা এককভাবে জমির মালিক, না তাঁরা যৌথভাবে জমির মালিক।

পাকিস্তানে ৬৭ শতাংশ মহিলা আবার কৃষিক্ষেত্রে কর্মরত। কিন্তু তাঁদের মধ্যে মাত্র ১.৫ শতাংশ মহিলা কোনও পরিবারে প্রধান মুখ। ফলে মহিলাদের নিয়ন্ত্রণে না রয়েছে জমি, না রয়েছে পরিবারের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ।

এই লিঙ্গ বৈষম্য গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছে। পাকিস্তানে মহিলাদের কীভাবে অবদমিত করে রাখা হচ্ছে তার স্পষ্ট ছবিটা তুলে ধরছে জমি সংক্রান্ত তথ্য।

২০২৫ সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট অনুযায়ী লৈঙ্গ বৈষম্যে বিশ্ব তালিকার একদম শেষ নামটা ছিল পাকিস্তান।

সেই সঙ্গে আর একটি বিষয়ও পাকিস্তানে নজর কাড়ছে। তা হল মহিলাদের সুরক্ষা। রাস্তাঘাট থেকে কর্মক্ষেত্র, কোথাও সুরক্ষিত নন মহিলারা। যা সেখানকার মহিলাদের সর্বদা চিন্তায় রাখে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article