National

সিন্ধু সভ্যতার নিদর্শন দেখা আর উৎসবের আনন্দ মিলেমিশে একাকার হল রাখিগড়িতে

একদিকে সিন্ধু সভ্যতার সময়ের নিদর্শন চোখে দেখার সুযোগ। তার সঙ্গে বাড়তি পাওনা উৎসবের আমেজ। সব মিলিয়ে রাখিগড়ি মাতল অন্য আনন্দে।

সিন্ধু সভ্যতার নিদর্শন ভারতের অনেক জায়গাতেই পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার অনেকটাই ভারতের নানা প্রান্তে ছড়িয়ে আছে। তেমনই একটি জায়গা রাখিগড়ি। সেই রাখিগড়িতে এবার মানুষ ভিড় জমালেন এক উৎসবে। ৭ দিন ব্যাপী এই উৎসবে শামিল হলেন লক্ষাধিক মানুষ। যার মধ্যে অনেক স্কুল পড়ুয়া রয়েছে।

পড়ার বইয়ের পাতায় যে সিন্ধু সভ্যতার কথা তারা পড়ে, যে হরপ্পা সভ্যতা সম্বন্ধে জানতে পারে, তা কিছুটা যদি চোখে দেখা যায় তাহলে তো কথাই নেই। আর হরিয়ানার রাখিগড়ি সেই গ্রাম যা হরপ্পা সভ্যতার নিদর্শনের জন্য খ্যাত।

সেইসব হরপ্পা সভ্যতার নিদর্শন সকলের সামনে তুলে ধরা হয় এই উৎসবে। যার পোশাকি নাম রাখিগড়ি উৎসব। প্রতিবছরই এই উৎসব পালিত হয়। আর প্রতিবছরই এমন বিপুল সংখ্যক মানুষ হাজির হন এখানে।

সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্নতাত্ত্বিকরা এখানে হাজির হন। ঘুরে দেখেন চারধার। হরপ্পা সভ্যতার নিদর্শন একবার ভাল করে খুঁটিয়ে দেখেন।

এবার এই উৎসবের আরও এক আকর্ষণ ছিল হরপ্পা সভ্যতার হস্তশিল্পের কাজ। এই গ্রামের মহিলারা হরপ্পা সভ্যতার সময়ের সেসব হস্তশিল্প নিজেরা তৈরি করে এই উৎসবের নিয়ে এসেছিলেন।

এসব হাতে তৈরি জিনিস হরপ্পা সভ্যতার সাংস্কৃতিক ঐতিহ্যকে এই গ্রামের মাটিতে তুলে ধরে। সেই সঙ্গে এই রাখিগড়ি গ্রামের মহিলাদের স্বনির্ভরতার পথ দেখিয়েছে এই হরপ্পার সময়ের জিনিসপত্র তৈরির নৈপুণ্য। যা তাঁদের রপ্ত করাতে রীতিমত প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এখনও হচ্ছে।

Show Full Article