National

আদর করে দোকানিকে জড়িয়ে ধরল এক হনুমান, ভয়ে নড়লেন না দোকানি

একটি মোবাইল সারানোর দোকান। সেখানে এক হনুমান ঢুকে যা করল তা দেখে তাজ্জব সকলেই। হনুমানের এমন মানুষের মত স্নেহের আচরণ দেখে আপ্লুতও।

মানুষেরই কি কেবল আনন্দ, দুঃখ, ভাল লাগা, ভালবাসা, বেদনা, স্নেহ, আদরের অনুভূতি থাকে? অন্য প্রাণিদের থাকেনা? এমন অনেকেই মনে করেন যে অন্য প্রাণিদের এসব বোধের অভাব আছে। কিন্তু এক হনুমানের আচরণ অন্য কথাই প্রমাণ করল।

একটি মোবাইল সারাইয়ের দোকানে দোকানি বসেছিলেন। আচমকাই দোকানে ঢুকে পড়ে একটি হনুমান। অন্য যে ব্যক্তি দোকানে ছিলেন তিনি বসে থাকা দোকানিতে চেয়ার টেনে বোঝান যে হনুমানটি তাঁর দিকে এগিয়ে আসছে।

এদিকে হনুমানটি বেশ মন্থরগতিতে ধীরেসুস্থে এগিয়ে আসে ওই দোকানির কাছে। অন্য ব্যক্তি তা দেখে ধার দিয়ে দোকান ছেড়ে চম্পট দেন। আর দোকানির তো তখন ভয়ে নড়াচড়া বন্ধ। তিনি নিথর হয়ে বসে থাকেন। পালানোর চেষ্টাও করেননি।

হনুমানটি এবার যা করল তা দেখে সকলেই তাজ্জব। সে ওই ব্যক্তির কোলের কাছে এগিয়ে এসে তাঁকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কাঁধে নিজের মাথাটা দিয়ে দেয়। এমন আচরণ একজন মানুষের পক্ষে সম্ভব। কিন্তু হনুমানের কি এই স্নেহ ভালবাসার বোধ থাকে?

থাকে যে তা তো দেখাই গেল। একবার নয়। একবার জড়িয়ে কাঁধে মাথা রাখার পর মাথা তুলে হনুমানটি দোকানির মুখের দিকে খুব কাছ থেকে দেখে। তারপর ফের তাঁকে একইভাবে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে দেয়।

দোকানির এতটুকু ক্ষতি করেনি সে। অন্যদিকে তাকে ঠেলে সরানোর এতটুকু চেষ্টাও করেননি ওই যুবক দোকানি। এই পুরো ঘটনা দোকানের সিসিটিভিতে ধরা পড়েছে। ওড়িশায় ঘটা এই ঘটনাটি বহু মানুষকেই আপ্লুত করেছে।

Show Full Article