National

গত ১২৬ বছরে ২৯ তম এমন অগাস্ট কাটাল হিমালয়ের কোলের এই রাজ্য

এ এক নজর কাড়া খতিয়ান। যা দেশের অনেককে অবাক করতে পারে। হিমালয়ের কোলের এই রাজ্য ১৯০১ সাল থেকে বাৎসরিক হিসাবে ২৯ তম এমন অগাস্ট পেল।

অগাস্টে এ রাজ্যে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ২৫৬.৮ মিলিমিটার। সেখানে এবার বৃষ্টিপাত হয়েছে কম। ২১২.২ মিলিমিটার। তাতে এ রাজ্যের বৃষ্টির রেকর্ড তৈরি হয়েছে।

১৯০১ সাল থেকে এখানকার প্রতিবছর অগাস্ট মাসে বৃষ্টিপাতের পরিমাণের রেকর্ড রয়েছে। আর সেই খতিয়ান বলছে ২০২৬ সালের অগাস্ট মাসে যে বৃষ্টিপাত হিমাচল প্রদেশ পেয়েছে তা অগাস্টের বৃষ্টিপাতের খতিয়ান অনুযায়ী কমের দিক থেকে ২৯ নম্বর। মানে ১২৬ বছরে ২৯ তম কম বৃষ্টিপাত পেল এই রাজ্য।

হিমাচল প্রদেশে এবার বৃষ্টি অতিরিক্ত যেমন হয়েছে, তেমনই খুব কমও হয়েছে অগাস্টে। অগাস্টের ৫ দিন এমন রয়েছে যে দিনগুলোতে হিমাচলের অনেক জায়গাতেই ভারী বৃষ্টি হয়েছে। কিন্তু এমন ১১টা দিন রয়েছে অগাস্টেই যে দিনগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে কম।

আবার হিসাব বলছে এবার অগাস্টে কাংরা জেলায় বৃষ্টি হয়েছে ৬৫৮ মিলিমিটার। যা প্রচুর বৃষ্টিপাত বলা যেতেই পারে। আবার তারই উল্টো চিত্র দেখতে পাওয়া গেছে লাহুল স্পিতি জেলায়। যেখানে অগাস্ট মাস জুড়ে বৃষ্টি হয়েছে মাত্র ২৭.৮ মিলিমিটার।

সিমলা, কুলু, মান্ডি, উনা, সিরমৌরের মত জায়গায় যেখানে স্বাভাবিক বৃষ্টি হয়েছে অগাস্টে, সেখানে চাম্বা, হামিরপুর, সোলানে অনেক কম বৃষ্টি হয়েছে।

সব মিলিয়ে হিমাচল প্রদেশ এবার স্বাভাবিকের চেয়ে অনেকটা কম বৃষ্টি পেয়েছে অগাস্টে। যা তাদের ১২৬ বছরে কম বৃষ্টির রেকর্ডেও জায়গা করে নিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article