National

আপেল ফুলে অকাল ঠান্ডার কোপ, চিন্তায় আপেলপ্রেমীরা

আপেল নামে ফলটির চাহিদা যেমন বেশি, তেমন শিশু থেকে বৃদ্ধ সকলের পছন্দেরও। সেই আপেলের ফুলেই এবার অকাল ঠান্ডার কোপ।

ভারতে প্রধানত ২ ধরনের আপেল উৎপাদন যথেষ্ট মাত্রায় হয়ে থাকে। একটি কাশ্মীরি আপেল, অন্যটি হিমাচলের আপেল। হিমালয়ের কোলে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ, এই ২ রাজ্যে প্রচুর আপেল বাগান রয়েছে। তবে ২ রাজ্যে আপেল উৎপাদনের সময় আলাদা।

২টিই প্রধানত ঠান্ডা প্রধান জায়গা। কিন্তু সেই ঠান্ডাই যখন আকাল ঠান্ডা হয়ে পরিবেশ বদলায় তখন আপেল গাছও তার স্বাভাবিক আচরণ থেকে সরে আসে। অন্তত হিমাচল প্রদেশের আপেল উৎপাদনে সেটা এবার স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে।

হিমাচলের আপেল বাগানে গাছে গাছে ফুল ধরছে। আর এই সময় সেখানে অকাল বৃষ্টি এক অকাল ঠান্ডার পরিস্থিতি তৈরি করেছে। যা হিমাচলের আপেল উৎপাদনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

অকাল ঠান্ডার জেরে আপেলে ফুল ধরা অনেক কমেছে। যা আখেরে আপেলের উৎপাদন হ্রাসের কারণ হবে। এ নিয়ে চিন্তায় সেখানকার আপেল চাষিরা, চিন্তায় রাজ্যসরকারও।

হিমাচলের উদ্যানচাষ মন্ত্রী জানিয়েছেন এখনও পর্যন্ত হিমাচলে আপেলের এই মরসুমে উৎপাদন যা হয়েছে তাতে ১ কোটি ২৩ লক্ষ ৩৪ হাজার ৭৩৯টি আপেলের বাক্স বাজারে এখনও পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু এরপর কি হবে সেটা চিন্তার কারণ হয়েছে।

কারণ আপেল ফুলে অকাল ঠান্ডার কোপ পড়েছে। যা ফুল ধরার ক্ষেত্রে প্রভাব ফেলেছে। আর আপেল গাছে যদি ফুলই কম ধরে তাহলে পরে আপেলও কম হবে।

হিমাচলের আপেল যদি পরবর্তীকালে বাজারে কম আসে তাহলে আপেলের জোগান নিয়ে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন আপেলপ্রেমীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article