National

অতি বিরল প্রাণির দেখা পাওয়া গেল কাছের জঙ্গলে, গোপন ক্যামেরায় ধরা দিল প্রাণিটি

এ প্রাণি যে ভারতের কোনও জঙ্গলে দেখা যাবে সেটাই ভাবতে পারেননি বিশেষজ্ঞেরা। জঙ্গলে রাখা গোপন ক্যামেরায় তার দেখা পাওয়া গেল।

ভারত জুড়ে ছড়িয়ে থাকা জঙ্গলগুলিতে যে কত এমন অতি বিরল প্রাণি অস্তিত্ব বজায় রেখে বেঁচে রয়েছে তা বোধহয় পুরোটা জানা নয়। এর আগেও ভারতের উত্তরপূর্ব ভাগের জঙ্গলে বিরলতম প্রাণির দেখা পাওয়া গিয়েছিল। আবার পাওয়া গেল। যা একটা বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।

এ জঙ্গলটি শহর লাগোয়া। এমন শহর লাগোয়া জঙ্গলে থাকা প্রাণিরা অনেক সময়ই তাদের চেনা বাস ছেড়ে যেতে বাধ্য হয়। কিন্তু শিলংয়ের এই জঙ্গলটি শহর লাগোয়া হলেও সেখানে এমন এক প্রাণির দেখা পাওয়া গেল যা অবাক করেছে।

প্রাণিটির নাম চাইনিজ প্যাঙ্গোলিন। এ প্রাণি বিশ্বের যে কোনও প্রান্তেই পাওয়া মুশকিল। শিলংয়ের জঙ্গলে গোপন ক্যামেরায় ধরা পড়েছে তার আনাগোনা।

চাইনিজ প্যাঙ্গোলিন প্রাণিটি কিন্তু একসময় উত্তরপূর্ব ভারতের জঙ্গলে অনেক দেখতে পাওয়া যেত। কিন্তু চোরাশিকারের রমরমায় এই প্রাণিটি হারিয়ে যেতে থাকে। এখন তা আর দেখতেই পাওয়া যায়না।

চাইনিজ প্যাঙ্গোলিনকে বিলুপ্তপ্রায় প্রাণিদের দলেই ফেলা হয়। সেই প্রাণি যে এ জঙ্গলে নিশ্চিন্তে বাস করছে এটা ভারতের জঙ্গলে ছড়িয়ে থাকা প্রাণি বৈচিত্র্যের এক উদাহরণ।

শুধু চাইনিজ প্যাঙ্গোলিন বলেই নয়, এ জঙ্গলে গোপন ক্যামেরায় ধরা পড়েছে লার্জ ইন্ডিয়ান সিভেট, লেপার্ড ক্যাট, মাস্কড পাম সিভেট, ইয়েলো থ্রোটেড মার্টেন, ইন্ডিয়ান ক্রেস্টেড পরকুপাইন, কালিজ পিজান্ট-এর মত বিরল প্রাণিও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article