National

লাড্ডু গলা গরম, রাজধানীর গরম পেল এক নতুন নাম

ঘাম ঝরা গরম, চাঁদি ফাটা গরম, কাঠ ফাটা গরম এবং এমন নানা শব্দবন্ধের সঙ্গে এবার রাজধানীর বিখ্যাত গরম পেল নতুন নাম। লাড্ডু গলা গরম।

ছোট থেকে বড় হতে হতে অনেক শব্দই তো মানুষের পরিচিত হয়ে যায়। যার মধ্যে ঘাম ঝরা গরম, চাঁদি ফাটা গরম, কাঠ ফাটা গরম সহ এমন নানাভাবে প্রবল গরমকে ব্যাখ্যা করার চেষ্টা হয়। এবার সেই তালিকায় যুক্ত হল একটি নতুন শব্দবন্ধ। লাড্ডু গলা গরম।

দিল্লির গরম যে কতটা ভয়ংকর হয় তা সকলের জানা। গরমের দিনে দিল্লিতে বেলা বাড়লে রাস্তায় থাকার উপায় থাকেনা। অনেক সময়ই দিল্লিতে পারদ ৪৫ ডিগ্রি পার করে যায়।

এবারও দিল্লিতে একটা লম্বা ইনিংস খেলছে অসহ্য গরম আর তাপপ্রবাহ। এরমধ্যেই সমাজ মাধ্যমে সামনে আসা একটি ছবি দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। আর তা হল গলে যাওয়া লাড্ডু।

দিল্লির গরমের পরিস্থিতি সামনে আনতে এক মহিলা একটি লাড্ডুর প্যাকেট খুলে দেখানোর চেষ্টা করেছেন যে ওই বাক্সে থাকা লাড্ডু কীভাবে গলে গেছে। গলে সেটি একটা সমান আস্তরণের চেহারা নিয়েছে। গোলাকার লাড্ডু আর নেই। কেমন যেন কেকের মত হয়ে গেছে।

লাড্ডু তৈরির অন্যতম উপাদান হল ঘি। থাকে বেসনও। সেই বেসনের লাড্ডু যে এমন হালুয়ার মত হয়ে যায় তা এই প্রথম দেখা গেল। গরম এতটাই যে লাড্ডু গলে পাঁক!

এটা যেমন দিল্লির গরমের হাল দেশের সকলের কাছে কিছুটা পরিস্কার করল, তেমনই এ নিয়ে মজা করতে ছাড়ছেন না নেটিজেনরা। কেউ বলছেন লাড্ডু গলে স্মুদি হয়ে গেছে। কেউ বলছেন বেসনের কেক। এদিকে দিল্লিতে অসহ্য গরম এবার লম্বা ইনিংস খেলছে।

Show Full Article