National

থানায় গিয়ে চাবি গিলে ফেললেন এক ব্যক্তি, ১০ কেজি কলা খাওয়ানো হল তাঁকে

১টা ২টো নয়, ১০ কেজি কলা খাওয়ানো হল এক ব্যক্তিকে। তার আগে তিনি থানায় গিয়ে চাবি গিলে নেন। যা করার পরই তাঁকে হাসপাতালে নিয়ে কলা খাওয়ানো হয়।

বছর ১৭-র এক কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিশোরীর বাবা মা পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ তদন্তে নেমে মোবাইলের টাওয়ার লোকেশন খুঁজে দেখতে গিয়ে একজনকে সন্দেহ হয়। তাঁকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

সেখানে বিষয়টি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। অভিযোগ, এই সময় গ্রেফতারির ভয়ে থানায় বসেই সেখানকার লকারের চাবি গিলে ফেলেন ওই ব্যক্তি।

পুলিশের সামনেই চাবি গিলে ফেলার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে দেখা হয় চাবির কারণে ওই ব্যক্তির শরীরে কোনও সমস্যা হচ্ছে কিনা। তারপর শুরু হয় চাবি বার করার চেষ্টা।

চিকিৎসকেরা কোনও ওষুধ বা অস্ত্রোপচার নয়, বরং ভরসা রাখেন কলায়। আনা হয় কলা। ১টা ২টো নয়। অনেক কলা। এবার শুরু হয় ওই ব্যক্তিকে কলা খাওয়ানো। এমন করে ৩ দিন ধরে ১০ কেজি কলা খাওয়ানো হয় তাঁকে।

যতক্ষণ না চাবি তাঁর মল দিয়ে বেরিয়ে আসছে, ততক্ষণ তাঁকে কলা খাওয়ানো চলতে থাকে। তৃতীয় দিনে পৌঁছে ১০ কেজি কলা খাওয়ার পর অবশেষে ওই ব্যক্তি মলত্যাগ করলে সেই চাবি মলের সঙ্গে বেরিয়ে আসে।

যে ভয়ে ওই ব্যক্তি চাবি গিলে ফেলেছিলেন, এবার সেই সমস্যা তাঁর জন্য আরও জটিল হল। এবার তাঁর বিরুদ্ধে নিজেকে শেষ করার চেষ্টার একটি মামলাও যুক্ত হল। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *