National

মেয়েকে ফেরত পেতে জলের ট্যাঙ্কে চড়ে গেলেন বাবা

মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। সেই দুঃখে প্রায় পাগলের মত অবস্থা হয়েছে পিতার। এবার তিনি মেয়েকে খুঁজে দেওয়ার দাবিতে চড়ে গেলেন একটি জলের ট্যাঙ্কের মাথায়।

প্রায় ১৫ দিন আগের কথা। প্রৌঢ় লক্ষ্মীনারায়ণ ওঝার যুবতী মেয়ে আচমকা হারিয়ে যান। গ্রাম, তল্লাট তন্নতন্ন করে খুঁজেও কোনও খোঁজ পাওয়া যায়নি।

গ্রামের মানুষও কিছু বলতে পারেননা যে তাঁর মেয়ে কোথায়? সর্বত্র খুঁজে দেখার পরও মেয়ের খোঁজ না পেয়ে লক্ষ্মীনারায়ণ পুলিশের কাছে হাজির হন।

এক অসহায় পিতা পুলিশের কাছে মেয়েকে খুঁজে দেওয়ার আর্জি জানান। পুলিশ ভরসা দেয় যে তারা মেয়েকে খুঁজে দেবে। কিন্তু ১৫ পরও মেয়ের কোনও খোঁজ পাওয়া যায়নি।

পুলিশও কিছু জানাতে পারছেনা। তাই এবার তাঁর মেয়েকে ফিরে পেতে জলের ট্যাঙ্কের ওপর চড়ে গেলেন লক্ষ্মীনারায়ণ। সেই জলের ট্যাঙ্কের ওপর থেকেই জানিয়ে দিলেন তাঁর মেয়েকে খুঁজে না দিলে তিনি ওখান থেকে আত্মহত্যা করবেন।

লক্ষ্মীনারায়ণকে নিচে নামার জন্য বোঝাতে সেখানে হাজির হন বহু মানুষ। হাজির হন পুলিশ ও স্থানীয় প্রশাসনের বড়কর্তারাও। প্রায় দিনভর বোঝানোর পর পুলিশ তাঁকে আশ্বাস দেয় ৫ দিনের মধ্যে মেয়েকে যে করেই হোক তারা খুঁজে এনে দেবে।

পুলিশের এই আশ্বাসের পর অবশেষে শান্ত হন লক্ষ্মীনারায়ণ। ৫ দিনের মধ্যেই মেয়েকে পাওয়ার আশায় নিচে নেমে আসেন তিনি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরী জেলায়।

এদিকে পুলিশ এরমধ্যে ওই যুবতীর খোঁজে জয়পুর পর্যন্ত গিয়েছে। কিন্তু ফল হয়নি। এমনকি এক যুবক তাঁর মেয়েকে বিরক্ত করত বলেও অভিযোগে জানিয়েছেন লক্ষ্মীনারায়ণ। সেই যুবকেরও কোনও খোঁজ পায়নি পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *