SciTech

প্রাচীন লাল গ্রহে বয়ে যাওয়া বালি ঝড়ের চিহ্ন আজও স্পষ্ট, যা মঙ্গলকে নতুন করে চেনাল

প্রাচীন লাল গ্রহের হাল কেমন ছিল তা জানতে এবার এক বালি ঝড়ের চিহ্ন খুঁজে পেল নাসার যান। যা মঙ্গলগ্রহকে নতুন করে চেনাবে।

মঙ্গলগ্রহের প্রথমাবস্থা কেমন ছিল। কীভাবে বদল হল সময়ের সঙ্গে। কি কি বদল হল। কেমন ভাবে এবং কেন হল। বর্তমানে মঙ্গলগ্রহে ঘুরে বেড়ানো নাসার একাধিক রোবট যান যে তথ্য সরবরাহ করছে তা থেকে এসব উত্তর খুঁজে পাওয়া চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

আর বিজ্ঞানীরা যাতে একাজ সহজে করতে পারেন তার জন্য তথ্য সরবরাহে এতটুকু গাফিলতি রাখছে না নাসার যানগুলি। নাসার পাঠানো রোবট যান কিউরিওসিটি এবার এমন এমন এক স্তরে স্তরে সাজানো পাথরের খোঁজ দিল যা প্রাচীন মঙ্গলগ্রহের এক বালি ঝড়ের চিহ্ন বহন করছে।

এ বালি ঝড় যেমন তেমন বালি ঝড় ছিলনা। এ ঝড়ের ফলে বালির স্তর একবার করে উড়ে এসেছে। জমেছে। আবার উড়ে এসেছে। এমন করে পরতে পরতে জমা হয়েছে বালির স্তর।

যা সময়ের সঙ্গে লক্ষ লক্ষ বছর ধরে জমাট বেঁধেছে। জমাট বেঁধে একসময় পাথরের রূপ নিয়েছে। কিন্তু বালির এক একটি স্তর যে একটি করে পাথরের স্তর তৈরি করেছিল তা স্পষ্ট।

কিউরিওসিটি মঙ্গলগ্রহের জবোন ক্যানিয়ন নামে জায়গায় এই আশ্চর্য পরতে পরতে থাকা পাথরের খোঁজ পেয়েছে। যা তৈরি হয়েছিল বালি ঝড়ের স্তর তৈরির জেরে।

এই ঝড়কে মঙ্গলগ্রহের ইতিহাসের এক নাটকীয় অধ্যায় হিসাবে ব্যাখ্যা করছেন বিজ্ঞানীরা। যা মঙ্গলের টাইম ক্যাপসুলের কাজ করছে বলেই মনে করছেন তাঁরা।

Show Full Article