Sports

চাঁদে ফুটবল পাঠানোর পরিকল্পনা করেছে নাসা, তবে একটা শর্ত আছে

চাঁদে এবার ফুটবল পাঠাতে চায় নাসা। তবে বিনা শর্তে নয়। একটি শর্ত আছে। সেই শর্ত পূরণ হলে চাঁদে যাবে ফুটবল।

চাঁদের মাটিতে যে একটি বেস বানাতে চাইছে নাসা তা সকলের জানা। সেজন্য যন্ত্রাংশ পাঠানও শুরু হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তার এই কর্মযজ্ঞের মাঝে এক নজর কাড়া ঘোষণা করেছে। যা গোটা বিশ্বের মানুষকে বেশ কৌতূহলী করে তুলেছে।

নাসা জানিয়েছে তারা একটি ফুটবল চাঁদে পাঠাতে চায়। তবে একটি শর্ত পূরণ হলে তবে। একাধিক সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে খবরটি।

এবার ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে একা নয়। কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে ২০২৬-এর ফুটবল বিশ্বকাপের আয়োজক।

ইতিমধ্যেই আমেরিকা শেষ ১৬-তে পৌঁছে গেছে। ফলে এখন আমেরিকা জুড়ে ফুটবল জ্বর তুঙ্গে। নাসা জানিয়েছে, আমেরিকা যদি ২০২৬ সালের বিশ্বকাপ জয় করতে পারে তাহলে তারা ফুটবল চাঁদে পাঠাবে। আমেরিকার সাফল্যকে সম্মান জানিয়ে চাঁদে যাবে ফুটবল। তবে তার জন্য আমেরিকাকে ফুটবল বিশ্বকাপ জিততে হবে। এটাই নাসার একমাত্র শর্ত।

বিশ্বকাপে শেষ ১৬-তে পৌঁছনোর পর এবার আমেরিকার সামনে বেলজিয়াম। বেলজিয়ামকে হারাতে পারলে শেষ ৮ দলে পৌঁছে যাবে তারা।

এদিকে যদি আমেরিকা বিশ্বকাপ জয় করতে পারে তাহলে আগামী দিনে চাঁদে যখন যন্ত্রাংশ পাঠাবে নাসা, তখন সেই যন্ত্রাংশের সঙ্গে একটি ফুটবলও পৌঁছে যাবে চাঁদে। এই ঘোষণা আমেরিকার ফুটবল দলকে বিশ্বকাপ জয়ের জন্য উজ্জীবিত করেছে।

Show Full Article