SciTech

পৃথিবীর সবচেয়ে পুরনো উল্কাপিণ্ডের ক্ষত খুঁজে পাওয়া গেল, যা দিল নতুন খোঁজ

মহাকাশ থেকে পৃথিবীর বুকে আছড়ে পড়া সবচেয়ে পুরনো উল্কাপাতের খোঁজ পাওয়া গেল। যা এক বিশাল গহ্বরের সৃষ্টি করেছিল। তার বয়স অবাক করল মানুষকে।

পৃথিবীতে যদি ডাইনোসরকে খুব প্রাচীন এক প্রাণি বলে মনে হয়, তাহলে তাদের পাদচারণারও ১০ গুণ বছর আগে পৃথিবীতে এক উল্কাপাত হয়েছিল। যা এক বিশাল গহ্বরের সৃষ্টি করে। সেই গহ্বরের খোঁজ আগেই পাওয়া গিয়েছিল। কেবল এটা জানা ছিলনা তার বয়স কত।

যা জানা গেলে তার সময়, তার প্রভাব ইত্যাদি হিসাব করা অনেক সহজ হত। অবশেষে গবেষকেরা তার বয়স জানতে পারলেন। আর তা পারলেন সেখানে তৈরি হওয়া খনিজের ওপর গবেষণা চালিয়ে।

পশ্চিম অস্ট্রেলিয়ার নর্থ পোল ডোম এ তৈরি এই গহ্বরের বয়স এতদিনে জানতে পেরেছেন বিজ্ঞানীরা। যার বয়স ৩০০ কোটি বছর। তার মানে ৩০০ কোটি বছর আগে পৃথিবীর এই অংশে একটি উল্কাপিণ্ড আছড়ে পড়েছিল। সেটাই এখনও পর্যন্ত খোঁজ পাওয়া সবচেয়ে পুরনো উল্কা।

এই উল্কাপাত আগামী দিনে পৃথিবীর স্থলভাগ গঠনেও বড় ভূমিকা নেয়। অন্তত এমনই মনে করছেন বিজ্ঞানীরা। পৃথিবীতে জীবন শুরুর আগে ঘটা এই উল্কাপাত পৃথিবীর ওপর যথেষ্ট প্রভাব ফেলেছিল।

এই অংশে যে সময় উল্কাপিণ্ডটি পড়ে তখন এখানে এক বিশাল সংঘর্ষের ঘটনা যে ঘটেছিল সে বিষয়ে নিশ্চিত গবেষকেরা। সেই সংঘর্ষের পর এই অংশে এক অতি পুরানো খনিজ জিরকন তৈরি হয়।

সেই জিরকনই এবার এই উল্কাপাতের বয়স জানাতে সাহায্য করল। এটাও পরিস্কার হল যে সে সময় উল্কাপাত কতটা ভয়ংকর হত। যা পৃথিবীকে তার আধুনিক আকার নিতে সাহায্য করেছে।

Show Full Article