ইঁদুর দিয়ে তৈরি নারীর অন্তর্বাস, দাম শুনলে চমকে যেতে হয়
নারীর অন্তর্বাসে অভিনবত্ব আগেও দেখা গেছে। এবার আর এক অভিনবত্ব যোগ হল। এবার একটি সংস্থা নারীর অন্তর্বাসে জুড়ে দিল ইঁদুর।
ইঁদুর দেখা গেলেও তার সংস্পর্শ এড়িয়েই চলেন অধিকাংশ মানুষ। কিন্তু নারীর অন্তর্বাসে এবার সেই ইঁদুরই জায়গা করে নিল। কোনও ডিজাইন নয়, নিছক ইঁদুর জায়গা পেয়েছে মহিলাদের প্যান্টিতে।
অবশ্যই জ্যান্ত নয়। ইঁদুরের দেহকে ট্যাক্সিডার্মি পদ্ধতিতে প্রথমে তৈরি করে নেওয়া হচ্ছে। রেখে দেওয়া হচ্ছে মাথা, দেহ এবং লেজ। তারপর সেই ইঁদুরের দেহাংশকে মহিলাদের প্যান্টির সঙ্গে সেলাই করে দেওয়া হচ্ছে। এটাই হল ইঁদুর অন্তর্বাস। যা অস্ট্রেলিয়ার একটি সংস্থা তৈরি করে হইচই ফেলে দিয়েছে।
এমন নয় যে এর চাহিদা নেই। বরং এর দাম যথেষ্ট। ১৯০ অস্ট্রেলিয়ান ডলার দাম করা হয়েছে এই প্যান্টির। ভারতীয় মুদ্রায় যা ১২ হাজার টাকার ওপর।
একটি প্যান্টির দাম ১২ হাজার টাকার ওপর! তাও আবার কেবল তার এই ইঁদুর ডিজাইনের জন্য। বেশ চমকে দেওয়া এই প্যান্টি এখন শুধু অস্ট্রেলিয়া বলেই নয়, বিশ্বজুড়েও চর্চার কেন্দ্রে উঠে এসেছে।
সংস্থাটি এই ইঁদুর অন্তর্বাস তৈরি করার পর তার ছবি সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নেয়। তারপরই তা সকলের নজর কেড়েছে। এখন দেখার এর চাহিদা কোথায় পৌঁছয়। তাহলেই পরিস্কার হয়ে যাবে মহিলারা তাঁদের অন্তর্বাসে ইঁদুরের সংস্পর্শ মেনে নিতে পারলেন কিনা।
তবে এটাই প্রথম নয়, অস্ট্রেলিয়ার এই সংস্থা এর আগেও এমন নানা ধরনের চমক দিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমেও এই ইঁদুর অন্তর্বাস খবর হিসাবে জায়গা করে নিয়েছে।











