SciTech

একটা পাথরের ওপর আর একটা পাথর চাপানো, লাল গ্রহে এভাবে পাথরের ওপর পাথর কে সাজাল

লাল গ্রহে আবার বিস্ময়। পাথরের ওপর পাথর চাপানো রয়েছে। এমন এক ছবি তুলেছে নাসার যান। তারপরই প্রশ্ন উঠছে এভাবে পাথরগুলোকে কে রাখল।

অনেক সময় পাহাড়ি এলাকায় হাঁটার সময় অনেক পাথরের টুকরো আশপাশে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। অনেকে সেগুলি নিয়ে খেলার ছলেই একটার ওপর আর একটা রেখে দেন। পাথরের ওপর পাথর। তার ওপরে পাথর। এভাবে রেখে যান।

কোনও বিশেষ কারণ নেই। নিছক মজা। কিন্তু সেটা করার জন্যও একজন মানুষের প্রয়োজন পড়ে। মঙ্গলগ্রহে এমন ছড়িয়ে থাকা পাথরের অভাব নেই ঠিকই, কিন্তু মানুষ কই? লাল গ্রহে এখনও মানুষের পা পড়েনি। সেজন্যই একটি ছবি অবাক করেছে সকলকে।

নাসার যান পারসিভিয়ারেন্স রোভার মঙ্গলের মাটিতে তথ্য সংগ্রহ করার সময় তার গায়ে লাগানো ক্যামেরা দিয়ে একটি ছবি তুলেছে। যেখানে লাল গ্রহের প্রান্তরে পাথর একটির ওপর আর একটি করে চাপানো রয়েছে।

একটির ওপর একটি পাথর। তার ওপর একটি। এভাবে পাথর সাজিয়ে রাখার জন্য তো মানুষের প্রয়োজন। কিন্তু মানুষ তো নেই। তাহলে এভাবে পাথরগুলোকে একটার ওপর আর একটা করে সাজিয়ে কে রাখল? এটাই এখন প্রশ্ন হিসাবে সামনে আসছে।

এই দৃশ্য অবাক করেছে বিজ্ঞানীদেরও। মনে করা হচ্ছে লক্ষ লক্ষ বছর ধরে হাওয়ার গতিতে ক্ষয় হয়ে এভাবে পাথরের ওপর পাথর চাপানো রয়েছে বলে মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে যেন স্যান্ডউইচ।

বিষয়টি কিন্তু বেশ অবাক করছে। এই পাথরের ওপর পাথর যেমন অবাক করছে, তেমনই এর আগেও মঙ্গলের মাটিতে এমন অনেক পাথর পাওয়া গেছে যা চমক দিয়েছে বিজ্ঞানীদের।

Show Full Article