World

হল গঙ্গা আরতি, তবে গঙ্গার ধারে নয়, অন্য দেশে অন্য নদীর ধারে

গঙ্গা আরতি ভারতের একাধিক শহরে হয়। কিন্তু এই প্রথম গঙ্গার ধারে নয়, বরং বিশ্বের অন্য এক বিখ্যাত নদীর ধারে হল গঙ্গা আরতি।

গঙ্গা আরতি শব্দটার সঙ্গে ভারতীয়দের পরিচিতি রয়েছে। হরিদ্বার থেকে বারাণসী সহ নানা শহর যা গঙ্গার ধারে অবস্থিত, সেখানে সন্ধে নামলে গঙ্গা আরতির নিত্য আয়োজন দেখতে বহু মানুষ ভিড় জমান। আধ্যাত্মিক সুরে প্রদীপের আলোয় এক মোহময় পরিবেশ সৃষ্টি হয়।

গঙ্গা ভারতে ঈশ্বর তুল্য। তাই তার পুজোই হয় এই আরতির মধ্যে দিয়ে। কিন্তু ভারতের বাইরেও এবার অনুষ্ঠিত হল গঙ্গা আরতি। যার নাম দেওয়া হল গঙ্গা আরতি ঠিকই, তবে তা গঙ্গার ধারে হল না। হল ইংল্যান্ডের টেমস নদীর ধারে।

ইংল্যান্ডের টেমস নদী এক বিখ্যাত জলধারা। সেই টেমস নদীর ধারে আয়োজিত হল গঙ্গা আরতি। একেবারে যেমনভাবে ভারতে গঙ্গার ধারে গঙ্গা আরতির আয়োজন হয় ঠিক সেভাবেই সেখানে গঙ্গার আরতি হল। দেখলেন বহু মানুষ।

চিন্ময় মিশন সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছিল। তাদের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে টেমস নদীর ধারে এই আয়োজন হয়েছিল। যে গঙ্গা আরতি প্রত্যক্ষ করতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন টেমসের ধারে।

লন্ডন শহরেও যে নদীর ধারে এমন গঙ্গা আরতি দেখা যেতে পারে তা বোধহয় সেভাবে কেউ ভেবে দেখেননি। তাই এই অভিনব আয়োজন প্রথমেই নজর কেড়ে নিয়েছে সকলের। প্রতিবছর টেমস উৎসব পালিত হয় লন্ডনে। সেই উৎসবের অংশ হিসাবে এই অভিনব গঙ্গা আরতি হল টেমস নদীর ধারে।

Show Full Article