World

তাঁদের বাবা এক ব্যক্তি নন, প্রায় ৫০ বছর পর জানতে পারলেন যমজ বোন

যমজ সন্তান তো অনেকের হয়। যমজ সন্তানকে বড় করে তোলেন বাবা মা। তেমনই এক যমজ বোন জানতে পারলেন তাঁদের বাবা এক ব্যক্তি নন।

তাঁরা যমজ বোন। ছোট থেকে তাঁরা জানতেন তাঁরা ২ বোন। একে অপরের সৎ-বোনও যে হতে পারেন তা তাঁদের মাথায় আসেনি। সম্প্রতি একটি খটকা থেকে ২ বোন ডিএনএ পরীক্ষা করান। জানার চেষ্টা করেন তাঁদের পিতৃ পরিচয়।

আর তা করার পর যখন রিপোর্ট হাতে পান তাঁরা তখন তা বিশ্বাস করে উঠতে পারছিলেননা। তাঁরা জানতে পারেন তাঁদের মা একজনই, তবে বাবা এক ব্যক্তি নন। তাঁরা ২ জন আলাদা পুরুষের সন্তান। ফলে তাঁরা আর আপন বোন রইলেন না।

২ জন একে অপরের সৎ বোন হয়ে গেলেন রাতারাতি। ৪৯ বছর বয়স ২ জনের। এতদিন তাঁদের মা যে ব্যক্তিকে তাঁদের বাবা বলে পরিচয় করিয়েছিলেন তাঁকে তাঁরা বাবা হিসাবে জানতেন।

কিন্তু এই সত্য জানার পর তাঁদের ২ জনের মধ্যেও একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। ঠিক ঘটনাটা কি ঘটেছিল তা জানার জন্য তাঁদের মাও আর ইহজগতে নেই।

বিজ্ঞান বলছে একজন মহিলার ডিম্বাণু যদি একটি ঋতুচক্রেই খুব অল্প সময়ের মধ্যে ২ আলাদা পুরুষের শুক্রাণুর সঙ্গে মিলিত হয় তাহলে এমন ঘটনা ঘটতে পারে। সেটাই যে ঘটেছে তা অবশ্য পরিস্কার ব্রিটেনের বাসিন্দা ২ বোনের কাছে। তাঁরা তাঁদের বাবাদেরও খুঁজে পেয়েছেন।

মিশেল এবং লাভিনিয়া নামে এই ২ বোনের আশ্চর্য জীবন কাহিনি এখন ব্রিটেনে তো বটেই, বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nilkantho.in app