Kolkata

৬ মাস গারদের পিছনে কাটানোর পর মুক্ত প্রাক্তন বিচারপতি সিএস কারনান

দায়িত্বে থাকা অবস্থায় আদালত অবমাননার দায়ে কারাদণ্ডের সাজাপ্রাপ্ত তিনিই প্রথম বিচারপতি। স্বাধীন ভারতের ইতিহাসে সেদিক থেকে এটি একটি নজির। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সিএস কারনানকে আদালত অবমাননার অভিযোগে ৬ মাসের কারাবাসের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যদিও এই সাজা ঘোষণার পর বেপাত্তা হয়ে যান কারনান। অবশেষে গত ২০ জুন তাঁকে দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর থেকে গ্রেফতার করে সিআইডি।

প্রায় ১ মাস যাবত তিনি আত্মগোপন করে ছিলেন। কারনান তখন সুপ্রিম কোর্টের কাছে গ্রেফতারি পরোয়ানা ফিরিয়ে নেওয়ার আর্জি জানালেও তা নামঞ্জুর করে আদালত। গ্রেফতারের পর কলকাতা এনে তাঁকে রাখা হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। সেখানেই ৬ মাস কাটান তিনি। অবশেষে এদিন মিলল মুক্তি। সম্ভবত তাঁকে নিয়ে চেন্নাই ফিরে যাবেন তাঁর স্ত্রী।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *