National

ট্রেনের সময়ে আসাযাওয়া নিশ্চিত করতে ৮০টি ট্রেনের সময়সূচী বদলাল রেল

ট্রেন লেট করে। সময়ে গন্তব্যে পৌঁছতে পারেননা যাত্রীরা। এসব ক্ষোভ যাতে আর না থাকে সেজন্য দেশের উত্তরপূর্ব অংশে ৮০টি ট্রেনের সময়সূচী বদলাল রেল।

নির্দিষ্ট সময়ে ট্রেনের গন্তব্যে পৌঁছতে না পারা বা লেট করা নিয়ে একগুচ্ছ অভিযোগ থাকে যাত্রীদের। সেদিকে নজর রেখে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল। নজর রাখা হয়েছে ট্রেন পরিচালনার সরলীকরণ এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকেও।

আর এই সবদিক বিবেচনা করে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল তাদের রুটে চলাচল করা ৮০টি ট্রেনের সময়সূচীতে বদল আনল। এই তালিকায় এক্সপ্রেস থেকে প্যাসেঞ্জার, মেল থেকে ডিএমইউ, সব ধরনের ট্রেনই রয়েছে।

৮০টির ওপর রুটে চলাচল করা ট্রেনের সময়সূচী বদল করে ট্রেনগুলিকে সময়ানুবর্তী করে তোলায় জোর দিচ্ছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল। ৩০ এপ্রিল ২০২৬ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অসম সহ উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে যাতায়াত করা এবং সেখানকার বাসিন্দাদের ট্রেন যাত্রা আরও সুন্দর হবে।

যে ৮০টির ওপর ট্রেনের সময়সূচীতে পরিবর্তন করা হয়েছে সেই তালিকায় রয়েছে নাহারলাগুন গুয়াহাটি শতাব্দী এক্সপ্রেস, আনন্দ বিহার আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস, ডিব্রুগড় নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, শিলচর নিউ তিনসুকিয়া এক্সপ্রেস, গুয়াহাটি ডিব্রুগড় এক্সপ্রেস, গুয়াহাটি নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস সহ অনেক ট্রেন।

যেহেতু সম্প্রতি এত ট্রেনের সময়সূচীতে বদল হয়েছে তাই যাত্রীদের তাঁদের নির্দিষ্ট ট্রেন ঠিক কখন যাত্রা করছে সেই সময় দেখে নিশ্চিত হয়ে নিতে অনুরোধ করেছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *