বন্দে ভারত স্লিপার জুড়বে দেশের ২ প্রধান অর্থনৈতিক শক্তিকে, সবুজ সংকেত দিল কেন্দ্র
২০২৬ সালেই বন্দে ভারত ট্রেনের স্লিপার শুরু হয়েছে। এবার বন্দে ভারত স্লিপারে দেশের ২ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে পরিচিত শহরকে জুড়ে দেওয়ায় সবুজ সংকেত দিয়ে দিল কেন্দ্র।
কেন্দ্র এবার বন্দে ভারত স্লিপারে জুড়ে দিতে চলেছে দেশের ২ অর্থনৈতিক শক্তিকে। দেশের অর্থনৈতিক মানচিত্রে এই ২ শহরের স্থান উপরের হাতেগোনা শহরের তালিকায়। সেই ২ শহরকে এবার বন্দে ভারত স্লিপারে জুড়তে চলেছে রেল।
মুম্বই ও বেঙ্গালুরু শহরের মধ্যে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন। যার হাত ধরে এই ২ অর্থনৈতিক কেন্দ্রের মধ্যে যোগাযোগ আরও সুগম হবে। দেশের অর্থনৈতিক বিকাশের জন্যও যা প্রয়োজনীয়।
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর আবেদনে সাড়া দিয়ে কেন্দ্র যে মুম্বই ও বেঙ্গালুরু শহরের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করায় সবুজ সংকেত দিয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন প্রহ্লাদ যোশী।
যাত্রা শুরুর পর মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে কেএসআর বেঙ্গালুরু রেলস্টেশন পর্যন্ত যাতায়াত করবে এই ট্রেন। কেন্দ্র সবুজ সংকেত দিয়ে দেওয়ার পর এই ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। যা জুলাই মাসের মধ্যেই চালু করা সম্ভব হবে বলে মনে করছেন রেল কর্তারা।
বর্তমানে মুম্বই ও বেঙ্গালুরুর মধ্যে চলাচল করা প্রধান ট্রেনটি হল উদ্যান এক্সপ্রেস। ১ হাজার ১৩৯ কিলোমিটার পথ অতিক্রম করতে এই ট্রেনটি সময় নেয় ২২ ঘণ্টার মত। বন্দে ভারত স্লিপার ট্রেন এর চেয়ে অনেকটা কম সময়ে ২ শহরকে রেলপথে জুড়ে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












