SciTech

সমুদ্রের তলায় পাওয়া গেল তিমির গোরস্থান, নজর কাড়ল ৫৩ লক্ষ বছর পুরনো তিমির অবশেষ

সমুদ্রের তলায় এমন অনেক জায়গা আছে যার সম্বন্ধে বিজ্ঞানীরা প্রায় জানেননা। এমনই এক স্থানে এবার পাওয়া গেল তিমির গোরস্থান। যেখানে নজর কেড়েছে প্রচুর তিমির অবশেষ।

সমুদ্রের তলায় কি যে লুকিয়ে আছে তা মানুষের এখনও অনেকটাই অজানা। আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি কাজে লাগিয়ে বিজ্ঞানী, গবেষকেরা নিরন্তর নতুন কিছুর খোঁজ পাওয়ার চেষ্টায় অবস্থা ত্রুটি রাখেন না।

এভাবে খোঁজ চালাতে গিয়ে এবার ভারত মহাসাগরের একটি অংশে জলের প্রায় ৭ কিলোমিটার গভীরে এমন এক দৃশ্য দেখেছেন বিজ্ঞানীরা, যা তাঁদের কার্যত হতবাক করে দিয়েছে। এই জায়গাটিকে বিজ্ঞানীরা চেনেন দিয়ামান্টিনা ফ্র্যাকচার জোন হিসাবে।

এখানে অতি গভীরে এবার খোঁজ পাওয়া গেল সমুদ্রের সবচেয়ে বড় প্রাণি তিমির গোরস্থানের। তিমির গোরস্থান বলেই একে ব্যাখ্যা করছেন বিজ্ঞানীরা। কারণ এখানে ৫৩ লক্ষ বছর পুরনো তিমির অবশেষ থেকে অপেক্ষাকৃত অনেকটাই নতুন তিমির দেহাংশ দেখতে পেয়েছেন তাঁরা।

সবই প্রায় তিমির দেহাবশেষ। একই জায়গা জুড়ে এত সংখ্যক তিমির দেহ কীভাবে এল তা জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। এমনভাবে তিমির দেহাবশেষ এখানে ঢিবি করে বিশাল অংশ জুড়ে ছড়িয়ে আছে যে তাকে তিমির গোরস্থান বলে মনে হচ্ছে।

খাড়াভাবে নেমে যাওয়া পাহাড়সারি, গভীর গিরিখাত, দীর্ঘ ভাঙাচোরা বিস্তীর্ণ অঞ্চল, জলের ৭ কিলোমিটার নিচে ওই স্থান ঘুটঘুটে অন্ধকার। সেখানে জলের চাপ প্রশ্নাতীত।

এখন প্রযুক্তিগত উন্নয়নের হাত ধরে এমন এক জলের অনেক তলার ১ হাজার ২০০ কিলোমিটার করিডর সম্বন্ধে জানতে পেরেছেন বিজ্ঞানীরা। আর সেটা জানতে গিয়েই সেখানে অসংখ্য তিমির দেহাংশের খোঁজ পেয়েছেন। যা তাঁদের অবাক করেছে।

Show Full Article