অঙ্কে তুখোড় এই অতি চেনা প্রাণিটি, ছোট্ট শিশুও নাম জানে এ প্রাণির
নামটা সকলের জানা। এ প্রাণিটি অঙ্কে তুখোড়। একটি গবেষণায় তা উঠেও এল। এদের দেখতে চিড়িয়াখানায় ছোটদের উৎসাহ থাকে সবচেয়ে বেশি।
অঙ্ক কঠিন নয়। বরং তাদের কাছে সহজ। যাঁদের মনে হয় মানুষ ছাড়া অন্য কোনও প্রাণির পক্ষে অঙ্ক কষা অসম্ভব তাঁদের ভুল ভাঙিয়ে দিয়েছে এই প্রাণির গণিত জ্ঞান।
গবেষকেরা ২টি পাত্র নেন। তাতে বেশ কয়েকটি করে গাজর রাখেন। একটি পাত্রে বেশি গাজর ছিল। অন্যটিতে তার চেয়ে কম। এবার গাজর থাকা পাত্রগুলি ৪টি জিরাফকে দেখান। কটা করে গাজর রয়েছে তাও জিরাফগুলি দেখতে পায়।
এরপর পাত্রগুলি ঢাকা দিয়ে দেওয়া হয়। এবার সেই পাত্র ২টি থেকে গাজর কমিয়ে নেওয়া এবং আরও গাজর তাতে দিয়ে দেওয়া শুরু করেন গবেষকেরা। যা জিরাফগুলির সামনেই করা হয়। তারা সেটা দেখেও। এবার জিরাফদের পাত্র বেছে নিতে বলা হয়।
৬৮ শতাংশ ক্ষেত্রে জিরাফরা বেশি গাজর থাকা পাত্র বেছে নেয়। এ থেকে গবেষকদের মনে হয়েছে জিরাফরা প্রাথমিক অঙ্ক কষতে পারে। বুঝতে পারে। তবে এরপরও বিষয়টিতে আরও পরিস্কার হওয়ার জন্য ফের পরীক্ষা হবে জিরাফদের।
বার্সেলোনা চিড়িয়াখানার ৪টি জিরাফের ওপর এই গবেষণার কাজ করা হয়েছে। জিরাফরা আরও অন্যকোনও পদ্ধতি ধরে এগিয়ে এভাবে বেশি থাকা গাজরের পাত্র বেছে নিচ্ছে কিনা তাও পরীক্ষা করে দেখা হচ্ছে।

তবে ইতিমধ্যেই যে গবেষণা হয়েছে তার থেকে জিরাফরা কিন্তু অঙ্ক কষতে সক্ষম বলেই বিজ্ঞানীদের মনে হচ্ছে। সায়েন্টিফিক রিপোর্ট জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।











