১০ বছরের মধ্যেই নিয়ন্ত্রণ হারাবে মানুষ, পৃথিবী শাসন করবে বট, বললেন ইলন মাস্ক
প্রযুক্তি শিল্পপতি ইলন মাস্ক যা বললেন তাতে পৃথিবীর অনেক মানুষের ঘুম উড়ে যেতে পারে। তাঁর মতে, পৃথিবীর ওপর নিয়ন্ত্রণ ১০ বছরের মধ্যেই হারাবে মানুষ।
এখন অনেক কাজই এআই দিয়ে হয়ে যাচ্ছে। চ্যাটজিপিটি, জেমিনি দিয়ে অনেকে তাঁদের প্রয়োজনীয় তথ্য ও কাজ পেয়ে যাচ্ছেন। যে কাজে দীর্ঘ সময় লাগতে পারত, তা এআই-এর সাহায্য নিলে নিমেষে হয়ে যাচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিদিন শক্তি বাড়াচ্ছে। ক্ষেত্র বাড়াচ্ছে। এমন কোনও জায়গা নেই যেখানে এআই তার অবাক করা দাপট দেখাচ্ছে না।
বিশ্বের অন্যতম ধনী প্রযুক্তি শিল্পপতি ইলন মাস্ক একটি পডকাস্টে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন, যেভাবে এগোচ্ছে তাতে এআই এবং বট ১০ বছরের মধ্যেই পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নেবে।
মানুষ পৃথিবীর ওপর তাদের নিয়ন্ত্রণ হারাবে ২০৩৬ সালের মধ্যে। এখানে বলে রাখা ভাল যে বট বলতে অটোমেটেড সফটওয়্যার প্রোগ্রাম-এর কথা বলা হয়। যা ইন্টারনেটে অতি দ্রুত কাজ করতে সক্ষম।
ইলন মাস্কের মতে এই বট এআই ক্ষমতায় এতটাই বলীয়ান যে তা ১০ বছরের মধ্যেই পৃথিবীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেবে। মাস্ক বলেন, তিনি বিশ্বাস করেন বট এতটাই বুদ্ধিমান যে তার অসাধ্য কোনও কাজ নেই।
ফলে মানুষ যতই বুদ্ধিমান হোক, বট-এর সঙ্গে এঁটে উঠতে পারবেনা। এমনকি এআই এবং রোবটকে আটকানোর কোনও পথ আর আছে বলেও মনে করেননা ইলন মাস্ক।
যদি এআই এবং রোবটকে আটকে রাখার কোনও বোতাম থেকেও থাকে তাহলেও মানুষ তা আটকানোর কোনও চেষ্টা করবেনা বলেই মনে করছেন তিনি। এআই যে মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাচ্ছে তা মেনে নিচ্ছেন অন্য অনেক বিশেষজ্ঞও।












