World

গাধাকে রং করে জেব্রা বলে চালানোর চেষ্টা, অভিযোগ অস্বীকার চিড়িয়াখানার

বিশ্বজুড়েই মিশেল চলছে। কোথাও কম। কোথাও বেশি। এবার খোদ চিড়িয়াখানার জন্তুতেও নাকি মিশেল! অভিযোগ উঠেছে মিশরের রাজধানী কায়রোর একটি চিড়িয়াখানায় নাকি গাধার গায়ে কালো ডোরা কেটে তাকে জেব্রা বলে চালানোর চেষ্টা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে চিড়িয়াখানা। কিন্তু তাতে কী! ইতিমধ্যেই এই নকল জেব্রার গল্প ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে। ইন্টারনেটে ভাইরাল ছবি।

কায়রোর ইন্টারন্যাশনাল গার্ডেন পার্ক চিড়িয়াখানায় গিয়েছিলেন এক ছাত্র। সেখানে একটি জেব্রাকে দেখে তাঁর মনে হয় সেটা জেব্রা নয়। আসলে গাধার গায়ে ডোরা কেটে জেব্রা বানিয়ে দর্শকদের সামনে তাকে তুলে ধরছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সন্দেহ হওয়ায় সেই জেব্রার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন তিনি। ছবিটি ভাইরাল হয়। নেটিজেনদেরও দাবি ওটা গাধাই। জেব্রা নয়। পশুটির তাঁরা নাম দিয়েছেন জেব্রাঙ্কি বা ডন কোবরা। যদিও সব অভিযোগ চিড়িয়াখানা কর্তৃপক্ষ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, ওটা জেব্রাই।

(ছবি – সৌজন্যে – ফেসবুক)

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *