তাঁকে বোকা বললে আপত্তি আছে, কি বলে ডাকলে তাঁর আপত্তি নেই, জানালেন ট্রাম্প
তাঁকে কেউ বোকা বললে তাঁর আপত্তি আছে। একথা স্পষ্টই জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি বললে তাঁর আপত্তি নেই তাও জানালেন।
তাঁকে কেউ বোকা বলুক তাতে তাঁর প্রবল আপত্তি আছে। তিনি তা মেনে নিতে পারবেননা। নিউ ইয়র্কে তাঁর সমর্থকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট এও জানান তাঁকে কারও বোকা বলাটা তাঁর কাছে অপমান করার শামিল। তিনি এই শব্দটাকে ঘেন্না করেন।
বোকা শব্দে আপত্তি আছে বলে ট্রাম্প জানিয়ে দেন বোকা না বলে তাঁকে কি বললে তাঁর আপত্তি নেই। ট্রাম্প বলেন, তাঁকে যদি কেউ বুদ্ধিমান স্বৈরাচারী একনায়ক বলে ডাকেন, তাতে তাঁর আপত্তি নেই। কিন্তু বোকা বললে তাঁর ঘোর আপত্তি আছে বলে স্পষ্ট করেন ৭৯ বছরের ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প সমর্থকদের এটাও জানান যে তিনি স্মার্ট। জিজ্ঞেস করেন সমর্থকেরা কি চান না যে তাঁদের প্রেসিডেন্ট স্মার্ট হবেন? প্রসঙ্গত ট্রাম্পের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে তিনি চিকিৎসকদেরও পরামর্শ নিয়েছেন।
মানসিক স্বাস্থ্য পরীক্ষা করতে কগনিটিভ এক্সামিনেশন নিয়ে যে তাঁর চিকিৎসকের সঙ্গে যাবতীয় কথা হয়েছে তাও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এটি মূলত ডিমেনশিয়া সংক্রান্ত সমস্যা আছে কিনা তা খতিয়ে দেখে। সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট তাঁর বোকা শব্দে আপত্তিকে ঘিরে ফের বিশ্বজুড়ে খবরের শিরোনামে। এদিকে বোকা শব্দ নিয়ে তাঁর আপত্তির কথা জানিয়ে তাঁর সমালোচকদের খোলাখুলি জবাব দেওয়ার পথে ট্রাম্প হাঁটলেন বলে মনে করা হচ্ছে।











