National

বাংলার কাছেই পাওয়া গেল একটি নতুন প্রাণির খোঁজ

একটি নতুন প্রাণির খোঁজ পাওয়া গেল জঙ্গলে। যা অবশ্যই জীববৈচিত্র্যের এক উদাহরণ তৈরি করল। গবেষকেরা এই নতুন প্রজাতির প্রাণির খোঁজ পেয়েছেন।

বাংলা লাগোয়া রাজ্য অসমে পাওয়া গেল একটি নতুন প্রজাতির প্রাণি। গেকো প্রজাতির প্রাণীটি রয়েছে। এটি হল টিকটিকির একটি প্রকার। সেই গেকোর একটি একদম নতুন প্রজাতির দেখা পাওয়া গেল অসমের জঙ্গলে।

এমন গেকো এর আগে কখনও দেখতে পাওয়া যায়নি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর এক্স হ্যান্ডলে এই বিষয়টি তুলে ধরেন। সেই সঙ্গে তিনি এই প্রাণিটির খোঁজ পাওয়া বিজ্ঞানীদেরও প্রশংসা করেন।

হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এই নতুন প্রাণিটির দেখা পাওয়া উত্তরপূর্ব ভারত ও অসমের জন্য গর্বের মুহুর্ত। অসমের জঙ্গলের জীববৈচিত্র্যের কথাও তুলে ধরেছেন তিনি। প্রাণি সংরক্ষণে গবেষকদের কাজের কথাও তিনি তুলে ধরেন। উত্তরপূর্ব ভারতকে জীববৈচিত্র্যের হটস্পট বলেও ব্যাখ্যা করেছেন তিনি।

এই নতুন গেকোটির খোঁজ পাওয়া প্রাণিকুলের বিবর্তনের দিকটিকেও তুলে ধরেছে। সেই সঙ্গে অসমের জঙ্গলের প্রাণি বৈচিত্র্য আরও একবার সামনে এল এই নতুন গেকোর হাত ধরে।

অসমের জঙ্গলে গবেষণা এবং প্রাণি সংরক্ষণ একসঙ্গে কাজ করে চলেছে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। ভারতের বিভিন্ন প্রান্তে যত জঙ্গল রয়েছে তারমধ্যে অসমের জঙ্গল অন্যতম। এখানে জীববৈচিত্র্যও অনেক বেশি।

হিমালয়ের ছোঁয়া থেকে শুরু করে জল, নদী, বৃষ্টি, রোদ সব মিলিয়ে এমন এক পরিবেশ এখানে বিরাজ করে যা ঘন জঙ্গলের জন্য উপযুক্ত। পরিবেশগত কারণে এখানে নানাধরনের প্রাণির দেখাও পাওয়া যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *