SciTech

মহাকাশে জন্ম নিল ধান, ভরশূন্য অবস্থায় চালের উৎপাদন ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে

মহাকাশে ফসল ফলে কিনা তার উত্তর আগেই পাওয়া গিয়েছিল। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ফসল ফলিয়েছিলেন মহাকাশচারীরা। এবার ফলল ধান। তবে এবার আর আন্তর্জাতিক স্পেস স্টেশনে নয়।

মহাকাশে কি ফসল ফলানো যায়? এ প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের মহাকাশচারীরা। একাধিক ফসল ফলাতে সফল হয়েছেন তাঁরা।

আগামী দিনে যদি পৃথিবীর বাইরে কোথাও মানুষকে থাকতে যেতে হয়, সেখানে বসতি তৈরি করতে হয়, তাহলে সেখানে ফসল ফলানোর পথও খুলতে হবে। তারই প্রচেষ্টায় গবেষণা থেমে নেই মহাকাশে।

এবার সেই প্রচেষ্টায় আরও একধাপ এগোতে পারল মানবসভ্যতা। চিনের তিয়াংগং স্পেস স্টেশনে এবার জন্ম নিল ধান। এই প্রথম ধান তৈরি করে তাক লাগালেন চিনের মহাকাশচারীরা।

সেখানে ভরশূন্য অবস্থায় যে ধান তৈরি সম্ভব তা দেখিয়ে দিলেন তাঁরা। মহাকাশে ধান তৈরি করা যায় কিনা তা নিয়ে চিনের শেনঝউ ২৩ মিশনে পাড়ি দেওয়া মহাকাশচারীরা দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছিলেন। অবশেষে তাঁরা সফল হতে পেরেছেন। মহাকাশে তৈরি হয়েছে ধান।

ভরশূন্য অবস্থাকে দীর্ঘ মেয়াদে মানিয়ে নিয়ে ফসল যে সেখানেও জন্ম নেয়, বড় হয়, তা প্রমাণ হল এই পরীক্ষায়। আগামী দিনে চাঁদ বা মঙ্গলগ্রহে বসতি স্থাপন নিয়ে ভাবনাচিন্তা চালাচ্ছেন বিজ্ঞানীরা। আর তা যদি করতেই হয় তাহলে মহাশূন্যে পৃথিবীর মত ফসল উৎপাদন খাদ্য চাহিদা পূরণের জন্য জরুরি হয়ে পড়বে।

সে জন্যই এখন নানাভাবে মহাকাশে ফসল ফলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। সেই প্রচেষ্টায় আরও একধাপ এগোতে পারলেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App