SciTech

এই প্রথম পৃথিবীর ছোট চাঁদকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেলেন বিজ্ঞানীরা

পৃথিবীর একটাই উপগ্রহ চাঁদ। কিন্তু পৃথিবীর ছোট চাঁদও রয়েছে। তার একটিকে এই প্রথম খুব কাছ থেকে দেখার সুযোগ পেলেন বিজ্ঞানীরা।

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ ছাড়া পৃথিবীর দ্বিতীয় চাঁদ বলে খ্যাত মিনি মুন। এই মিনি মুন যে রয়েছে তা বিজ্ঞানীদের জানা। কিন্তু তাকে খুব কাছ থেকে কেমন দেখতে লাগে তা দেখার সুযোগ তাঁরা পাননি। এই প্রথম পৃথিবীর মিনি মুনকে খুব কাছ থেকে দেখলেন তাঁরা।

তাহলে কি পৃথিবীর দ্বিতীয় চাঁদও রয়েছে? একেবারে তা নয়। পৃথিবীর একটিই উপগ্রহ। আর তা হল চাঁদ। আর যে মিনি মুনকে এত কাছ থেকে দেখার সুযোগ হল তা হল একটি গ্রহাণু। যা পৃথিবী নয়, সূর্যকে পাক খাচ্ছে।

তবে পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে থেকে সেটি একটি অদ্ভুত কক্ষে ঘুরে সূর্যকে প্রদক্ষিণ করে। এটির আকারও অত্যন্ত ছোট। ১০০ মিটারের মত আকারের এই গ্রহাণুটি বিখ্যাত কামোওয়ালেওয়া নামে।

এটির উপরিভাগ অত্যন্ত এবড়োখেবড়ো। চিনের যান তিয়ানওয়েন-২ মহাকাশে ছুটে চলার সময় এটির খুব কাছে চলে যায়। এক সময় মাত্র ২০ কিলোমিটার দূরত্ব ছিল পৃথিবীর এই ছোট চাঁদের থেকে।

সেখান থেকে মহাকাশযানটি সেটির ছবি তুলে নেয়। যা বিজ্ঞানীদের কাছে এক বড় পাওনা হয়ে রইল। এই প্রথম তাঁরা এত কাছ থেকে কামোওয়ালেওয়া-কে দেখার সুযোগ পেলেন। যা ওই গ্রহাণুটি সম্বন্ধে জানতে ও গবেষণা করতে সাহায্য করবে। জানতে পারা যাবে সেটি সম্বন্ধে নানা তথ্যও।

পৃথিবীর এই মিনি মুনকে বলা হল কোয়াজ়ি স্যাটেলাইট বা আধা-উপগ্রহ। যেহেতু এটি পৃথিবীকে প্রদক্ষিণ করছেনা, তাই এটি পৃথিবীর উপগ্রহ নয়। আবার এটি যেহেতু পৃথিবীর মাধ্যাকর্ষণের আওতায় থেকে সূর্যকে প্রদক্ষিণ করছে তাই এটি আধা-উপগ্রহ। বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশিত হওয়ার পর তা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।

Show Full Article