বারাণসী থেকে মাদাগাস্কার, বিস্কুটে অন্য উচ্চতা ছুঁল ভারত
বিস্কুট শব্দটার সঙ্গে পরিচিত সকলেই। সেই বিস্কুট বিদেশের মাটিতে ভারতের এক বড় ভরসা। সেই বিস্কুটে এবার নতুন মাইলফলক যোগ করল বারাণসী থেকে মাদাগাস্কার।
ভারতে বিস্কুটের চাহিদা যথেষ্ট। কিন্তু ভারতীয় বিস্কুটের যে বিদেশেও বিপুল চাহিদা এবং সেই চাহিদা যে বাড়ছে তা ২০২৫-২৬ অর্থবর্ষের খতিয়ান পরিস্কার করে দিল।
এই অর্থবর্ষে ভারত বিদেশে বিস্কুট রফতানি করেছে ৩ হাজার ৬৪২ কোটি টাকার। সরকারি খতিয়ান সেকথা বলছে। ফলে ভারতের বৈদেশিক বাণিজ্যে বিস্কুট এক বড় অবদান রাখছে। আর তা যে আরও দেশে ছড়িয়ে পড়ছে তা বোঝা গেল সাম্প্রতিক একটি রফতানি থেকে।
এই প্রথম ভারতের বারাণসী থেকে মাদাগাস্কারের পথে রওনা দিল বিস্কুট। বারাণসীর বিস্কুট উৎপাদন ও রফতানি সংস্থা শ্রী তিরুপতি বালাজি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এই রফতানি করল।
বারাণসী থেকে বিস্কুট নিয়ে সড়কপথে বিস্কুট ভর্তি কার্গো পৌঁছল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের জওহরলাল নেহেরু বন্দরে পৌঁছনোর পর সেই কার্গো জাহাজে জলপথে পাড়ি দেয় মাদাগাস্কারের তামাতাভে বন্দরের উদ্দেশে।
বিস্কুট ছাড়াও মাদাগাস্কারে ভারত থেকে আরও নানা উৎপাদন রফতানি হয়। ভারত ও মাদাগাস্কারের মধ্যে মোট রফতানি বাণিজ্য ৯৯০ কোটি টাকা ছুঁয়েছে।
বারাণসী থেকে মাদাগাস্কারে বিস্কুট রফতানি সেই সময় হল যখন ভারতীয় বিস্কুট উৎপাদন বিশ্ব বাজারে রফতানিতে ক্রমশ গতি পাচ্ছে। যা ভারতের বৈদেশিক বাণিজ্যের সার্বিক উন্নতির জন্যও প্রয়োজনীয়।
শুধু বিস্কুট বলেই নয়, ভারতে তৈরি খাদ্যসামগ্রির বাজার বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এবং বৈদেশিক বাণিজ্যের মানচিত্রকে আরও বড় করে তোলার চেষ্টা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











