ইতিহাস লিখল এনএফআর, ১০ বছরে গড়ল অনন্য নজির
পশ্চিমবঙ্গ, বিহারের একাংশ সহ উত্তরপূর্ব ভারতের পুরো রেলপথ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের আওতাধীন। সেই রেলপথে ১০ বছরের শেষে এক অনন্য নজির সৃষ্টি করল তারা।
পশ্চিমবঙ্গের উত্তর অংশের ৭টি জেলা, বিহারের ৫টি জেলা এবং উত্তরপূর্ব ভারতের পুরো এলাকা জুড়ে যত রেলপথ রয়েছে তা নিয়ন্ত্রণ করছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল বা এনএফআর। এই বিশাল রেলপথে একের পর এক নবীকরণের কাজ করে চলেছে ভারতের রেল জোনের অন্যতম এই নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল।
অসমের মালিগাঁওয়ে সদর দফতর থাকা এই রেল জোনে চলছিল বৈদ্যুতিকরণের কাজ। প্রসঙ্গত এনএফআর এমন সব জায়গা দিয়ে যাওয়া রেলপথ নিয়ন্ত্রণ করে যা অতি দুর্গম।
উত্তরপূর্ব ভারতের একটা বড় অংশই জঙ্গল ও পাহাড়ে ঘেরা। অতি দুর্গম সব স্থান দিয়ে তাই রেললাইন পাততে হয়েছে। প্রচুর ব্রিজ ও সুড়ঙ্গের সাহায্যে বিভিন্ন স্থানে পৌঁছে গেছে রেল।
সেইসব লাইনকে বৈদ্যুতিক করে তোলার কাজ শেষ করল এনএফআর। ১০ বছরের চেষ্টায় তারা ছুঁয়ে ফেলল অনন্য নজির। তাদের আওতাধীন ১০০ শতাংশ রেলপথ বৈদ্যুতিক করে ফেলল এনএফআর।
রেলওয়ে ইলেকট্রিফিকেশনের মানচিত্রে এক মাইলফলক তৈরি করল নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল। এনএফআর-এর সিপিআরও জানিয়েছেন, ২০১৪ সালের আগে এনএফআর-এর আওতাধীন কোনও রেলপথেই ইলেকট্রিফিকেশন ছিলনা। ২০২৬ সালে তারাই ১০০ শতাংশ রেলওয়ে ইলেকট্রিফিকেশন-এর নজির ছুঁয়ে ফেলল।
এরফলে আরও উন্নত ও পরিবেশ বান্ধব রেল চলাচল সম্ভব হবে। এনএফআর তাদের আওতাধীন ৪৩১৯.২৬ রুট কিলোমিটার রেলপথকে বৈদ্যুতিক করে দিয়েছে। এটা একটা বড় সাফল্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











