ডিমের অর্ডার বাতিল করছে বিভিন্ন দেশ, নামাখালের ডিমের দাম নামল উৎপাদন খরচের নিচে
ভারতের অন্যতম পোলট্রি হাবে এখন ডিম বিক্রি দায় হয়ে উঠেছে। ডিমের অর্ডার বাতিল করছে একের পর এক দেশের আমদানিকারকরা। এমনকি উৎপাদন খরচ তোলা চ্যালেঞ্জের মুখে।
ডিম লাগবেনা। অর্ডার দেওয়া থাকলেও তা বাতিল হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহি, ওমান থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার আমদানিকারকরা অর্ডার দিয়েও তা বাতিল করছে। ফলে বড় ধাক্কার মুখে পড়েছে তামিলনাড়ুর ডিমের হাব বলে খ্যাত নামাখালের পোলট্রি ব্যবসা।
কারণটা অবশ্য সংগত বলেই মনে করছেন অনেকে। নামাখালে বার্ড ফ্লু ছড়ানোর কথা জানার পরই ডিম রফতানি বড় ধাক্কার মুখে পড়েছে। বার্ড ফ্লু চলাকালীন এখান থেকে ডিম আমদানি করতে রাজি নয় বিভিন্ন দেশ। অর্ডার বাতিল হচ্ছে। ফলে বড় ধাক্কা।
এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে উৎপাদন খরচ তুলতেও হিমসিম খাচ্ছেন এখানকার পোলট্রি ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। বার্ড ফ্লুয়ের জন্য ডিমের দাম পাচ্ছেন না তাঁরা।
৬ মাস আগেও নামাখাল থেকে প্রতি মাসে ২৫ কোটি ডিম শুধু রফতানি হত বিভিন্ন দেশে। তা হরমুজ সমস্যার কারণে অনেকটাই নেমেছিল। নেমে রফতানি দাঁড়ায় ১৫ কোটি প্রতি মাসে। এখন তারও অর্ধেক হয়ে গেছে রফতানি।
নামাখালে ১ হাজারের ওপর খামার রয়েছে। যেখানে পোলট্রি চাষ হচ্ছে। যেখান থেকে প্রতিদিন ৬ কোটি ডিম পাওয়া যায়। এদিকে এখন ডিমের দাম বেশ চড়া। শীতের সময় ডিমের দাম কিছুটা বাড়ে কেকের কারণে।
এই সময় ডিমের রফতানিতে ভাটার টান রীতিমত চিন্তায় ফেলে দিয়েছে নামাখালের ডিমের ব্যবসায়ীদের। তবে পোলট্রি ফার্মগুলিকে জীবাণুমুক্ত করা, সাধারণ মানুষকে সেখানে প্রবেশে বাধা দেওয়া, মুরগির খাবার যাতে আসে সেগুলিকেও আগে থেকে জীবাণুমুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











